সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সিরাজগঞ্জের তিনটি আসনে ৬ জনের মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে তিনটি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে সকাল ১০টায়, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে বেলা ১১টায় এবং সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে দুপুর ১২টায় মনোনয়নপত্র যাচাইবাছাই সম্পন্ন করা হয়।

এ সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সহকারি রিটার্নিং কর্মকর্তা এবং জেলা নির্বাচন অফিসার মো. আমিনুর রহমান মিঞাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনটি আসনে যাচাই-বাছাই শেষে মোট ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন, সিরাজগঞ্জ-১ আসনে মো. আব্দুস সবুর (স্বতন্ত্র) ও মো. নাজমুস সাকিবের (নাগরিক ঐক্য), সিরাজগঞ্জ-২ আসনে মো. সোহেল রানার (জনতার দল) ও মো. আনোয়ার হোসেন (কমিউনিষ্ট পার্টি) এবং সিরাজগঞ্জ-৩ আসনে মো. ইলিয়াছ রেজা রবিন (স্বতন্ত্র) ও মুহা. আব্দুর রউফ সরকারের (বাংলাদেশ খেলাফত মজলিস)।

জেলা সহকারি নির্বাচন অফিসার মো. মশিউর রহমান জানান, সিরাজগঞ্জ-১ আসনে ৭ জন প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছিলেন। এদের মধ্যে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এরা হলেন সেলিম রেজা (বিএনপি), শাহিনুর আলম (জামায়াতে ইসলামী), শাব্বির আহমেদ তামীম (এবি পার্টি), মল্লিকা খাতুন (গণঅধিকার পরিষদ) এবং জহুরুল ইসলামের (জাতীয় পার্টি)।

এ আসনে কাগজপত্রে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুস সবুর ও স্বাক্ষরে ত্রুটি থাকায় নাগরিক ঐক্যের মো. নাজমুস সাকিবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সিরাজগঞ্জ-২ আসনে ৭ জন প্রার্থী মনোনয়পত্র জমা দেন। এর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরা হলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু (বিএনপির), জাহিদুল ইসলাম (জামায়াতে ইসলামী) মুফতি মুহিবুল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আব্দুল্লাহ আল-মামুন (বাসদ) ও মাহফুজুর রহমান (গণঅধিকার পরিষদ)। এ আসনে ঋণ খেলাপির জন্য জনতার দলের প্রার্থী মো. সোহেল রানা ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. আনোয়ার হোসেনের মনোনয়নও বাতিল হয়েছে।

সিরাজগঞ্জ-৩ আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে তিনজনের মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। এরা হলেন, ভিপি আয়নুল হক (বিএনপি), আব্দুস সামাদ (জামায়াতে ইসলামী) এবং ফজলুল হক (জাতীয় পার্টি)। কাগজে গরমিল থাকায় বাতিল হয়েছে মো. ইলিয়াছ রেজা রবিনের (স্বতন্ত্র) মনোনয়নপত্র। অন্যদিকে মুহা. আব্দুর রউফ সরকারের (বাংলাদেশ খেলাফত মজলিস) মনোনয়নও বাতিল হয়েছে।

আগামি রোববার (৪ জানুয়ারি) সিরাজগঞ্জ-৪, সিরাজগঞ্জ-৫ ও সিরাজগঞ্জ-৬ আসনের মনোনয়ন যাচাই-বাছাই করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সিরাজগঞ্জের তিনটি আসনে ৬ জনের মনোনয়নপত্র বাতিল

আপডেট টাইম : ০৭:৪৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬