সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সিলযুক্ত ব্যালট উদ্ধার, ইউএনও’র গাড়িতে হামলা ও ভাঙচুর

স্কুুলের সামনে বিক্ষোভ করেন উত্তেজিত জনতা। ছবি : সংগৃহীত

রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীক সিলযুক্ত দুটি এবং চারটি ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের ব্যালট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে গেলে উত্তেজিত জনতা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পপি খাতুনের গাড়ির গ্লাস ভাঙচুর করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মদনখালী ইউনিয়নের হাসার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে সিলমারা এসব ব্যালট উদ্ধার করা হয়।

জানা গেছে, সকালে স্কুলে গিয়ে শিক্ষার্থীরা দুটি সিলসহ ছয়টি ব্যালট খুঁজে পায়। পরে ব্যালট ও সিলগুলো প্রধান শিক্ষকের কাছে জমা দেয় তারা। বিষয়টি জানাজানি হলে মানুষ ক্ষোভ প্রকাশ করতে থাকে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুর রহমানসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে শিক্ষকদের কাছ থেকে ব্যালট পেপারগুলো উদ্ধার করেন।

এদিকে এলাকাবাসী অভিযোগ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ হয়ে উঠেন এবং বিদ্যালয়ের শিক্ষক এবং শিশু দুজনকে শাস্তি প্রদানের ঘোষণা দেন। এতে জনতা উত্তেজিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। শিক্ষক ও শিশু দুটিকে নেওয়ার চেষ্টা করলে প্রতিহতের ঘোষণা দেন।

একপর্যায়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষক ও শিশু দুটিকে না নেওয়ার ঘোষণা দিয়ে পুলিশি পাহারায় ঘটনাস্থল ত্যাগ করেন।

পীরগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পপি খাতুন বলেন, বিষয়গুলো পরে জানানো হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সিলযুক্ত ব্যালট উদ্ধার, ইউএনও’র গাড়িতে হামলা ও ভাঙচুর

আপডেট টাইম : ০৮:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬