সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

সুদের টাকা নিয়ে দ্বন্দ্বে পিটিয়ে হত্যা, বাবা-ছেলে গ্রেপ্তার

গ্রেপ্তাররা। ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় ছোট ভাইকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় ছোট ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে প্রতিপক্ষের মারধরে সিরাজ (৬৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত সিরাজের ছেলে জহুরুল ইসলাম (৪৩) বাদী হয়ে শুক্রবার (১৬ অক্টোবর) মধ্যরাতে শেরপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারভুক্ত দুই আসামি হলেন- কাওসার আলী (২৬) ও তার বাবা তোজাম সরকার (৫৫)।

এর আগে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের নাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজের ছোট ভাই ছানোয়ার হোসেন তোজাম সরকারের কাছ থেকে সুদে টাকা নিয়েছিলেন। নির্ধারিত সময়ে সেই টাকা পরিশোধ করতে না পারায় বৃহস্পতিবার রাতে নাকুয়া গ্রামে তাদের বাড়ির আঙিনায় ছানোয়ারকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় ছোট ভাইকে বাঁচাতে এগিয়ে যান সিরাজ। একপর্যায়ে তাকেও মারধর করা হয়।

পরে ঘটনাস্থলেই সিরাজের মৃত্যু হয় বলে জানা গেছে। আহত ছানোয়ার হোসেনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, এ ঘটনায় করা হত্যা মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

সুদের টাকা নিয়ে দ্বন্দ্বে পিটিয়ে হত্যা, বাবা-ছেলে গ্রেপ্তার

আপডেট টাইম : ০৮:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬