সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সুবিধাবাদী রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্থ করে: নিপুন রায় চৌধুরী

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:২০:১২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • 55

জনতার কণ্ঠ প্রতিবেদক:

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, ৫ আগস্টের পর অমুক দল তমুক পরিচয়ে জাহির করে সামনে এসেছে। তারা যুদ্ধে না থেকেও তারা সুবিধা নিতে হাজির হয়েছে। সুবিধাবাদী এই রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করে পিআর মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারী মাসে নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করেছেন। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ ভোটের মাধ্যমে রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দেবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।

বিগত সরকারের সমালোচনা করে নিপুন রায় চৌধুরী বলেন, ১৭ বছরে একটি অগণতান্ত্রিক সরকার জনগণের ভোটাধিকার হরণ করে রাষ্ট্র পরিচালনা করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে নিয়েছে। এই হাসিনা ২০১৪ সালের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জনকে নির্বাচিত করে সরকার গঠন করে। ২০১৮ সালে দিনের ভোট রাতে করে। স্বৈরাচারী সরকারের আমলে বিএনপির বহু নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, কেউ গুম হয়েছেন, অনেক পরিবার স্বজন হারিয়েছে।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. বনি আমিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভুইয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, নুরুল ইসলাম গোলাম প্রমূখ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সুবিধাবাদী রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্থ করে: নিপুন রায় চৌধুরী

আপডেট টাইম : ১১:২০:১২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫