সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সেনবাগে বিএনপির শহীদ জিয়া স্মৃতি সংসদের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর শহীদ জিয়া স্মৃতি সংসদের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ৯ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় ফিতা কেটে নতুন কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আবদুল্লাহ আল মামুন বলেন, “রাজনীতিকে ধর্মীয় ভুল ব্যাখ্যার সঙ্গে জড়ানো ঠিক নয়। কেউ যদি দাবি করে ভোট দিলেই জান্নাতের টিকেট পাওয়া যায়—তা বিভ্রান্তিকর। আল্লাহ ছাড়া কেউ জান্নাত দিতে পারে না।”
তিনি আসন্ন জাতীয় নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুককে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গেলে দীর্ঘদিনের অবহেলিত উন্নয়নকাজ—রাস্তা–ঘাট, ব্রিজ–কালভার্টসহ সকল সেবামূলক কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হবে। এজন্য নারী–পুরুষ নির্বিশেষে সকল ভোটারকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোস্তাফিজুর রহমান। তিনি সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তব্য দেন কাবিলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিন উদ্দিন। তিনি দমন–পীড়নের রাজনীতির বিরুদ্ধে জনগণকে গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
এ ছাড়া বক্তব্য রাখেন কাবিলপুর ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য সচিব, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামছুল হক সামু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম, এবং কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল কালাম (বতু)।
বক্তব্য দেন নোয়াখালী জেলা যুবদলের সদস্য রেজাউল হক সেলিম, কাবিলপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সহেল, এবং ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শফিউল্লাহ।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অনেক নেতাকর্মী বাড়িতে অবস্থান করতে পারেননি। নির্যাতন-হয়রানির ভয়ে তারা রাত কাটিয়েছেন ঝোপঝাড়, ধানক্ষেত ও মাঠে-ঘাটে।
বক্তারা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সেনবাগে বিএনপির শহীদ জিয়া স্মৃতি সংসদের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন

আপডেট টাইম : ০৯:৩০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫