সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো যুবদল-ছাত্রদল

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 126

সোহাগ হোসেন, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের গুরুত্বপূর্ণ একটি রাস্তা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান এইচ সজিবের উদ্যোগে যুবদলের সহযোগীতায় সংস্কার করা হয়েছে।

২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) তাড়াশ উপজেলা যুবদল ও ছাত্রদল নিজেদের শ্রম ও অর্থে পৌর শহরের প্রবেশ দ্বারে ওই জনগুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার করেন।

জানা গেছে, বারোয়ারী বটতলা থেকে প্রেসক্লাব পর্যন্ত রাস্তাটির সরকারী গার্লস হাই স্কুল গেট সংলগ্ন ৪০ থেকে ৫০ ফুট রাস্তা খানা খন্দের সৃষ্টি হয়ে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ে ছিল। একটু বৃষ্টি হলেই পানি জমে চলাচলে ভোগান্তিতে পড়তে হতো স্কুলগামী শিক্ষার্থী ও পৌরবাসীদের। ফলে জন ভোগান্তি চরমে উঠেছিল। পৌর প্রশাসককে বারবার বলেও রাস্তার ওইটুকু অংশ সংস্কার হচ্ছিল না এমনটি জানিয়েছেন স্থানীয় পৌরবাসী। আর এ অবস্থায় নিজেদের শ্রম ও অর্থে রাস্তাটি সংস্কার করলেন তাড়াশ উপজেলা যুবদল ও ছাত্রদল। তাদের এমন মহতী উদ্যোগকে ভুক্তভোগী শত শত পৌরবাসী প্রসংশা করেছেন।

তাড়াশ সরকারী গার্লস হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার ওই অংশটুকুর ঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে বেহাল অবস্থায় পড়ে ছিল। যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার করায় জনভোগান্তী অনেকটাই কমে গেছে।

সংস্কার কাজের সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক এফএম শাহ আলম, যুগ্ম আহবায়ক রাজিব আহম্মেদ মাসুম, মিলন খাঁন, যুগ্ম আহবায়ক মানিক হাসান, সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল প্রধান, ছাত্রনেতা সুব্রত, মাসুদ সেরাজ, রিফাত, তারিকুল, রুহুল, সুজন, সুমন, বিজয় ও রাব্বি প্রমূখ। উল্লেখ্য, ওই রাস্তাটি সংস্কার কাজের পরিকল্পনা ও সার্বিক সহযোগীতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শেখসাদী সোহাগ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো যুবদল-ছাত্রদল

আপডেট টাইম : ০৮:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫