সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

হিলি পাবলিক স্কুলে কোরআনের ছবক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুরে উৎসব মুখর পরিবেশে “হিলি পাবলিক স্কুলে” ৬০ জন শিক্ষার্থীদের পবিত্র কোরআনের ছবক পাঠ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিদ্যালয়ের অর্ধ-বার্ষীকী পরীক্ষার ফলাফল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর ২০২৫)  বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ ঘন ও উৎসব মুখর পরিবেশে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিত ছিলো চোখে পড়ার মতো। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর শিক্ষার্থীরা হামদ-নাত পরিবেশন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেন।
হিলি পাবলিক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ডি,এম,আলমগীর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইস্কান্দার আলী হাওলাদার, চেয়ারম্যান বাংলাদেশ কিন্ডারগার্ডেন ঐক্যপরিষদ এবং মহাসচিব বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন।
আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের অর্থ সচিব খন্দকার রেহান উদ্দিন, যুগ্ম সচিব সিকদার আবুল কালাম আজাদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, বিদ্যালয়ের অধ্যক্ষ এ এফ এম রাফেউল করিম, উপদেষ্টা সদস্য এ্যাডভোকেট কহিনুর হোরায়রা মনি, শিক্ষক মোঃ হাফিজার রহমান, বেবী আক্তার, মুনসুর আলী, অভিভাবক মোঃ মামুনুর রশীদ, হায়দার আলী সহ অনেকে।
বক্তারা বলেন, শুধুমাত্র পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা নয়, নৈতিক, চারিত্রিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ইসলামিক চেতনা, সততা ও দেশপ্রেম জাগ্রত করাই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত।
বিদ্যালয়ের অধ্যক্ষ এ এফ এম রাফেউল করিম বলেন,“আমাদের শিক্ষার্থীরা যেন শুধু একাডেমিক ফলাফলে নয়, চারিত্রিক গুণাবলিতেও উৎকর্ষতা অর্জন করে সেই লক্ষ্যে আমরা নিয়মিতভাবে এমন ধর্মীয় ও প্রেরণামূলক অনুষ্ঠান আয়োজন করি। কোরআনের শিক্ষায় আলোকিত মানুষই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে আমি মনে করি।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ৬০ শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন তুলে দেওয়া হয় এবং এসএসসি পরীক্ষা-২৫ এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

হিলি পাবলিক স্কুলে কোরআনের ছবক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:২৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫