সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

হিলি স্থলবন্দরে রপ্তানী বানিজ্যে নতুন দিগন্ত, তিন মাসে আয় ৩০ কোটি

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০১:৪৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • 53
হাসান আলী, প্রতিবেদক হাকিমপুর (দিনাজপুর )। জনতার কণ্ঠ.কম
এক সময়ের আমদানি নির্ভর হিলি স্থলবন্দর ধীরে ধীরে রপ্তানি বাণিজ্যেও  নতুন দিগন্তের সূচনা হয়েছে। চলতি বছরের জুন মাস থেকে এ বন্দর দিয়ে দেশীয় বিভিন্ন খাদ্যপণ্য ভারতে রপ্তানি শুরু হয়। মাত্র তিন মাসের ব্যবধানে ভারতমুখী রপ্তানি হয়েছে ৩ হাজার ১২৫ টন পণ্য, যার আর্থিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা। এ তথ্য নিশ্চিত করেছেন হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, বন্দরের ভেতরে ও বাইরে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে বাংলাদেশি পণ্যবাহী ট্রাক। এসব ট্রাক রপ্তানির অনুমতির অপেক্ষায় ভারতগামী।

কাস্টমস সূত্র জানায়, এ মুহূর্তে হিলি স্থলবন্দর দিয়ে ভারতে যাচ্ছে ম্যাংগো ড্রিংকস, লিচি ড্রিংকস, কোমল পানীয়, টোস্ট-বিস্কুট, জেলি, চকলেট, টফি, মটর ভাজা, তুলা, রাইস ব্র্যান ক্রুড অয়েল ও ফ্যাটি এসিডসহ নানান পণ্য। তবে একই সড়কপথ দিয়ে আমদানি ও রপ্তানি চলায় সময়মতো পণ্য পরিবহন করা সম্ভব হচ্ছে না ব্যবসায়ীদের জন্য।

রপ্তানিকারক প্রতিনিধি রাশেদ বলেন, দীর্ঘ বিরতির পর হিলি দিয়ে রপ্তানি চালু হওয়ায় ব্যবসায়ীরা উৎসাহিত। ভারতের বাজারে আমাদের খাদ্যপণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু একমুখী রাস্তার কারণে আমরা ইচ্ছেমতো রপ্তানি করতে পারি না। রাস্তা প্রশস্ত হলে রপ্তানি আরও বাড়বে।

বাংলা হিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, আমাদের দেশীয় সবজিরও ভালো চাহিদা রয়েছে ভারতে। কিন্তু কোয়ারেন্টাইন অফিস না থাকায় সেগুলো রপ্তানি করা যাচ্ছে না। দুই দেশের আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান হলে বাণিজ্য বহুগুণে বৃদ্ধি পাবে।

রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, আগে সীমিত কিছু পণ্য রপ্তানি হলেও এখন রপ্তানি তালিকায় যুক্ত হয়েছে নতুন নতুন পণ্য। ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্য কাস্টমস সবসময় প্রস্তুত।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

হিলি স্থলবন্দরে রপ্তানী বানিজ্যে নতুন দিগন্ত, তিন মাসে আয় ৩০ কোটি

আপডেট টাইম : ০১:৪৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫