সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সৌদি আরবে হামলা:পিছিয়েই গেল এশিয়ান কাপ Logo জাজিরার নাওডোবায় মৃত ব্যক্তির নামে দলিল সৃজনের অভিযোগ Logo বিএনপি নেতার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি স্বেচ্ছাসেবকদল নেতার, ভিডিও ভাইরাল Logo হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি Logo বঙ্গভবনের ফোনে খুলে যায় কারাগারের দরজা: যেভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে Logo মাদক ব্যবসায়ীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বন্ধ করতে হবে Logo বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি Logo ইরানে মার্কিন হামলার খবরে ফের বাড়ল তেলের দাম Logo ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের Logo সেন্টমার্টিন ভ্রমণে নতুন শঙ্কা, দ্বীপে যাতায়াত নিয়ে অনিশ্চয়তায় পর্যটকরা

হিলিতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ১৬ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মামলার এজাহারভুক্ত আরও দুই আসামি পলাতক রয়েছেন।

রোববার (৪ অক্টোবর) দুপুরের পর গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—হাকিমপুর উপজেলার ধরন্দা ফকিরপাড়া এলাকার মৃত খালেক মন্ডলের ছেলে রুহুল আমিন (৪২) এবং একই এলাকার রুহুল আমিনের ছেলে শুকুর আলী (৫৫)।

স্থানীয়দের অভিযোগ, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত হাকিমপুরের পালপাড়া এলাকায় ওই কিশোরীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ সময় ঘটনার ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করার অভিযোগও উঠেছে।

পরে স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং আটক দুজনকে থানায় নিয়ে যায়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে হাকিমপুর থানায় লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলায় গ্রেফতার দুইজন ছাড়াও আরও দুইজনকে আসামি করা হয়েছে।

হাকিমপুর থানার ওসি বাদশা আলম বলেন, ৩ অক্টোবর রাতে পালপাড়া এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে হামলা:পিছিয়েই গেল এশিয়ান কাপ

হিলিতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

আপডেট টাইম : ০৭:২০:০০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬