সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, স্বপ্নের সাথে বিজয়ের পথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে সভায় জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য উপজেলা থেকে ৮টি ইভেন্টে শক্তিশালী দল গঠনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ফুটবল (বালক-বালিকা), ক্রিকেট (বালক-বালিকা), দাবা, ক্যারাটে, কাবাডি, অ্যাথলেটিকস, সাঁতার ও ব্যাডমিন্টনএই ইভেন্টগুলোতে আগামী শুক্রবার ও শনিবার খেলোয়াড় যাচাই-বাছাই কার্যক্রম চলবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষকদের সমন্বয়ে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।
সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসনাত আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা, সহকারী যুব উন্নয়ন অফিসার মো. রবিউল ইসলাম এবং হিলি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নাজমুল হোসেন, আলীহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ইমরান আলী, সাবেক ফুটবলার জিন্নাহ ও ইয়াসিন আলী আসমান আলী বাবুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষকবৃন্দ।
বাছাই পর্বের সময়সূচী: শুক্রবার (২৪ এপ্রিল)
​সকাল ৭:০০টা: ক্রিকেট (হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠ) সকাল ১০:০০টা: সাঁতার (কলেজ সংলগ্ন পুকুর) সকাল ১১:০০টা: ব্যাডমিন্টন ও ক্যারাটে (উপজেলা পরিষদ ইনডোর) বিকাল ৪:০০টা: ফুটবল (বাংলাহিলি পাইলট স্কুল ও সরকারি ডিগ্রি কলেজ মাঠ) ​শনিবার (২৫ এপ্রিল):
​সকাল ১০:০০টা: অ্যাথলেটিকস (সরকারি ডিগ্রি কলেজ মাঠ) ​সকাল ১১:০০টা: দাবা (বাংলাহিলি পাইলট স্কুল) সকাল ১১:৩০টা: কাবাডি (উপজেলা পরিষদ ইনডোর)
উপজেলা প্রশাসন জানায়, বাছাইকৃত সেরা খেলোয়াড়রাই জেলা পর্যায়ে হাকিমপুর উপজেলার প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:৪৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬