সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

হোটেল ব্যবসায়ীদের দখলে ঢাকা–বগুড়া মহাসড়ক, ঝরছে তাজা প্রাণ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৪:৫০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • 44
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জে ঢাকা–বগুড়া মহাসড়কের বড় অংশ এখন হোটেল ব্যবসায়ীদের দখলে। হাইওয়ের ধার ঘেঁষে গড়ে ওঠা অসংখ্য খাবার হোটেল ও রেস্টুরেন্টের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। নিয়মিত ঝরছে তাজা প্রাণ—অথচ প্রশাসন নীরব দর্শকের ভূমিকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর থেকে শুরু করে বগুড়া পর্যন্ত মহাসড়কের দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য খাবার হোটেল। বেশির ভাগ হোটেলই মূল রাস্তার সঙ্গে জোড়া লাগানো। রাস্তার পাশ দখল করে রাখা এসব হোটেলের সামনে প্রতিনিয়ত থামে দূরপাল্লার বাস ও ট্রাক। এতে হাইওয়ের স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে এবং ঘটছে দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, অধিকাংশ হোটেল মালিক ইউটার্নের আশপাশে বিলাসবহুল হোটেল গড়ে তুলেছেন। অনেক সময় গাড়ি উল্টো পথে এসে হোটেলে ঢোকে এবং খাবার শেষে একইভাবে উল্টো পথে বের হয়। ফলে বিপরীত দিক থেকে আসা যানবাহনের সঙ্গে সংঘর্ষে প্রতিনিয়ত ঝরে যাচ্ছে প্রাণ।
পথচারী ইসরাফিল হোসেন বলেন, “আমরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হই। হোটেল থেকে উল্টো পথে আসা গাড়িগুলো ভয় ধরিয়ে দেয়। সরকার যদি এসব হোটেল ও বেপরোয়া চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে আমরা কিছুটা হলেও নিরাপদ থাকব।”
একইভাবে নাসির উদ্দিন নামের আরেক পথচারী বলেন, “আমার ছোট ছোট ছেলে-মেয়ে স্কুলে যায়। হোটেলের কারণে উল্টো পথে গাড়ি চলে—এতে দুর্ঘটনা ঘটে নিয়মিত। আমরা আতঙ্কে থাকি। সরকারের কাছে অনুরোধ, যেন দ্রুত এসব হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।”
জাহিদুল ইসলাম নামে এক স্কুলছাত্র জানায়, “রাস্তা পার হতে খুব ভয় লাগে। হোটেলের সামনে গাড়ি উল্টো দিক থেকে এসে হুট করেই চলে যায়।”
সাসেক-২ এর প্রকল্প ব্যবস্থাপক ইন্জিনিয়ার মাহবুবুর রহমান রাসেল জানসন “হাইওয়ে পুলিশের এসপির কাছে চিঠি পাঠানো হবে। যাতে রাস্তার পাশে থাকা হোটেল থেকে উল্টো পথে চলাচলকারী গাড়ি ও চালকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া যায়।”
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, “উল্টো পথে গাড়ি চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হোটেল মালিকদের ডেকে দুর্ঘটনা প্রতিরোধে আলোচনা করা হবে।
স্থানীয়রা বলছেন, প্রশাসন ও সড়ক বিভাগের দ্রুত উদ্যোগ ছাড়া মহাসড়ক এখন ‘মৃত্যুফাঁদে’ পরিণত হচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

হোটেল ব্যবসায়ীদের দখলে ঢাকা–বগুড়া মহাসড়ক, ঝরছে তাজা প্রাণ

আপডেট টাইম : ০৪:৫০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫