সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo তিন যুগেও নির্মিত হয়নি সেতু, প্রতিশ্রুতির ভারে নুয়ে পড়েছে সাহেবের চরবাসী Logo হোসেনপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে, চিকিৎসায় প্রস্তুত হাসপাতাল Logo টেন্ডার ছাড়াই ভবন নির্মাণ শুরু চেয়ারম্যানের, বন্ধ করলেন ইউএনও Logo ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’, বিএনপি নেতাকে হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দল সভাপতির Logo নওগাঁ কারা হেফাজতে থাকা বগুড়ার আওয়ামী লীগ নেতার মৃত্যু Logo ডেঙ্গুতে নতুন করে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১০ জন Logo থাপ্পড়কাণ্ডে শাহজালাল রুমিকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ Logo জাজিরায় মৃত্যুর দুই মাস পরের দলিলে জমি দাবি, বিরোধে দুই পক্ষ Logo ৭ নভেম্বর ৬ ঘণ্টার জন্য টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে Logo সৌদি আরবে হামলা:পিছিয়েই গেল এশিয়ান কাপ

১৭ শিক্ষকের প্রতিষ্ঠানে ১০ শিক্ষার্থী,পাস করেননি কেউ

নওগাঁর পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজ। ছবি: সংগৃহীত

নওগাঁর পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয় দেখা দিয়েছে।এবার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ১০ পরীক্ষার্থী। তবে তাদের মধ্যে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেননি।

গত শনিবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ওই শিক্ষাপ্রতিষ্ঠানের এমন চিত্র সামনে আসে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১৭ শিক্ষার্থী। তারা সবাই অকৃতকার্য হয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শুধু পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজ নয়, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নওগাঁর আরও ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।

নওগাঁর যে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি সেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- নওগাঁর মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর বাহারুল উমুল আলিম মাদ্রাসা ও আরিফ মেমোরিয়াল কলেজ, পোরশার মেদা হযরত আশা সিদ্দীকা (রা.) আলিম মাদ্রাসা, নিয়ামতপুরের রাজাপুর বটতলী হাট কলেজ ও সাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজ, রাণীনগরের বড়খোল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, ধামইরহাটের শহীদ আব্দুল জব্বার মঙ্গলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, মান্দার শ্যাম চাঁদ মডেল উচ্চবিদ্যালয় ও কলেজ ও ঘোনা আদর্শ হাইস্কুল এন্ড কলেজ এবং আত্রাই উপজেলার সোনাইডাঙ্গা মহিলা বি এম এন্ড টেকনিক্যাল কলেজ।

এ বিষয়ে জানতে চাইলে পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামিদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা বেশিরভাগই অনিয়মিত। তারা পড়াশোনার পাশাপাশি কারখানা কিংবা দোকানে কাজ করে। এ কারণে এখানকার ফলাফল এতো খারাপ।’

নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা সিদ্দিকা মুঠোফোনে কালবেলাকে বলেন, ‘এই রেজাল্ট শুধু নওগাঁতে না, পুরো বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি, পাশাপাশি ফলাফলও খারাপ হয়েছে। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তদারকি করে সব শিক্ষা প্রতিষ্ঠানে এবং পাশাপাশি শিক্ষার্থীদেরও সচেতনতা বৃদ্ধি ও উৎসাহের জন্য কাজ করা হবে।’

জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন যুগেও নির্মিত হয়নি সেতু, প্রতিশ্রুতির ভারে নুয়ে পড়েছে সাহেবের চরবাসী

১৭ শিক্ষকের প্রতিষ্ঠানে ১০ শিক্ষার্থী,পাস করেননি কেউ

আপডেট টাইম : ১২:২৯:১০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬