ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। খালেদা জিয়া দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসনে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৩ নভেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নাম ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিতি ছিলেন।

রিপোর্টার: 






































