সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

৩১ দফা বাস্তবায়নে ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিজয়ী করতে মহিলা সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ধানের শীষ প্রতিকে বিজয়ী করতে সিরাজগঞ্জে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিকেলে শহরের ১১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রুমানা মাহমুদ।

তিনি বলেন, বিগত সতেরো বছরে এদেশে কেউ ভোট দিতে পারিনি সামনে নির্বাচন যেনো কেউ বানচাল করতে না পারে সেজন্য নারী ও পুরুষ সহ সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, একটি দল বাড়ীতে বাড়ীতে গিয়ে সহজ সরল মা ও বোনদের বোঝাচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। এসকল বিভ্রান্তি মূলক কথায় আপনারা ভুল করবেন না। কারন আপনারা যদি আল্লাহর দেওয়া বিধান ও নবীর সুন্নত মতো আমল না করেন তাহলে কাহারো জান্নাতে যাওয়ার সুযোগ নেই। এগুলো বলে তারা মানুষকে ধোকা দিচ্ছে। তিনি আরও বলেন, সামনে নির্বাচনে ধানের শীষ বিজয় হলে সরকার গঠন করলে তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে সবাইকে সাথে নিয়ে এদেশ পরিচালনা করবেন।

মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন, ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু সেখ ও পরিচালনা করেন, ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিপু।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিন্টু শেখের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জোস্না মন্ডল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ,শহর যুবদলের সাধারণ সম্পাদক আল আমিন প্রামাণিক প্রমুখ।

এ-সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি শ্রী অমর কৃষ্ণ দাস, খ.ম রকিবুল হাসান রতন, জাহাঙ্গীর হোসেন ভূইয়া সেলিম, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক মুন্সি জাহেদ আলম, মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারন সম্পাদক এলেমা বেগমসহ জেলা বিএনপি, শহর বিএনপি ও ১১নং ওয়ার্ড বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ হাজার হাজার নারীগণ উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

৩১ দফা বাস্তবায়নে ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিজয়ী করতে মহিলা সমাবেশ

আপডেট টাইম : ০৭:৪৯:২০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫