আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম
ফিলিস্তিনিদের মাধ্যমে গাজা উপত্যকার নিরাপত্তা নিশ্চিত ও প্রশাসন গড়ে বৈঠকে বসতে যাচ্ছে ছয় মুসলিম দেশ। তুরস্কের উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।
রোববার (০২ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সোমবার ইস্তাম্বুলে এক উচ্চপর্যায়ের বৈঠকে গাজার নিরাপত্তা ও প্রশাসন ফিলিস্তিনিদের হাতে দ্রুত হস্তান্তরের জন্য আহ্বান জানাবেন। গাজায় যুদ্ধবিরতি ও মানবিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এই বৈঠকে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেবেন।
সূত্রটি জানিয়েছে, ফিদান বৈঠকে মুসলিম দেশগুলোর সমন্বিত পদক্ষেপের গুরুত্ব তুলে ধরবেন। বর্তমান যুদ্ধবিরতি একটি দীর্ঘস্থায়ী শান্তিতে রূপ দিতে এটি করা হবে। ইস্তাম্বুলে অংশগ্রহণকারী দেশগুলো এর আগে সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে গাজা যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করেছিল।

রিপোর্টার: 























