সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

৯ জন ‘জুলাই যোদ্ধা’র চট্টগ্রাম বন্দরে নিয়োগ ঘিরে সমালোচনা

চট্টগ্রাম বন্দর। ছবি : সংগৃহীত

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) কার্যক্রমে গতিশীলতা আনতে এবং জাতীয় বীরদের মূল্যায়ন নিশ্চিত করতে ৯ ‘জুলাই যোদ্ধাকে’ বিশেষ নিয়োগ প্রদান করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) চবকের চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত প্রকাশিত এক দাপ্তরিক আদেশের মাধ্যমে এই নিয়োগ কার্যক্রম চূড়ান্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড সিদ্ধান্ত (নং-১১৯২১) অনুযায়ী বন্দরের কাজের স্বার্থে এই বিশেষ নিয়োগ সম্পন্ন হয়েছে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা ‘প্রশিক্ষণ সেবা সহযোগী’ এবং ‘সহকারী’ হিসেবে বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও কারিগরি বিভাগে দায়িত্ব পালন করবেন।

এই বিশেষ পদায়নের আওতায় ৯ জন হলেন— প্রশাসন ও শিক্ষা বিভাগে (আরবি) মোহাম্মদ আল মিরাজ, মো. ইব্রাহিমকে চবক প্রশিক্ষণ কেন্দ্রে, মো. মেহরাজ হোসেনকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। নৌ প্রকৌশল বিভাগে মাহবুবুল আলম, নৌ বিভাগে মো. শেফাতুল কাদের এবং বিদ্যুৎ বিভাগে সাইফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও হাইড্রোগ্রাফি বিভাগে মোহাম্মদ সাকিল, পরিকল্পনা বিভাগে মো. আমির হোসেন এবং অর্থ ও হিসাব বিভাগে মোহাম্মদ তারেক নিয়োগ পেয়েছেন।

চট্টগ্রাম বন্দরে ৯ ‘জুলাই যোদ্ধার’ নিয়োগ নিয়ে সমালোচনাচট্টগ্রাম বন্দরে ৯ ‘জুলাই যোদ্ধার’ নিয়োগ নিয়ে সমালোচনা

নিয়োগপ্রাপ্তদের মাসিক সেবামূল্য বা বেতন সরাসরি তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হবে। আদেশে আরও উল্লেখ করা হয়েছে, যোগদানের মাত্র ৭ (সাত) দিনের মধ্যে তাদের প্রয়োজনীয় ব্যাংক হিসাব ও আর্থিক তথ্যাদি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুততম সময়ে তারা বেতন পেতে পারেন।

তবে এই নিয়োগের আদেশটি প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর নেটিজেনদের কেউ কেউ শুরু করেন তীব্র সমালোচনা। তারা বলছেন, কোটাবিরোধী আন্দোলন থেকে সৃষ্টি হয় জুলাই গণঅভ্যুত্থানের। যে অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিস্ট হাসিনা। সেই আন্দোলনে জড়িতরা কেন কোটায় চাকরি পাবে?

ফেসবুকে তাহসিন রানা নামে একজন লিখেছেন, ‘কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নেই, কোনো ইন্টারভিউ নেই, কিসের ভিত্তিতে এদের বাছাই করা হলো। জাতির কাছে তা পরিষ্কার করা হোক।’

রুনা তাসনিমা নামে আরেকজন লিখেছেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্নের উত্তর খুঁজে পাবার আগে চট্টগ্রাম বন্দরে জুলাই কোটায় নিয়োগ। দেশ এগিয়ে যাচ্ছে।’

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিন কালবেলাকে বলেন, ‘এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

৯ জন ‘জুলাই যোদ্ধা’র চট্টগ্রাম বন্দরে নিয়োগ ঘিরে সমালোচনা

আপডেট টাইম : ০৭:৫৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬