অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইনকিলাম মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।’
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেল দুই দুর্বৃত্ত এসে গুলি করে চলে যায়। এতে ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















