সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে র‍্যাবের গাড়িতে হামলা ও ভাঙচুর

অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চলাকালে র‍্যাবের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

জামালপুর সদরে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের নিরাপত্তা কাজে নিয়োজিত র‍্যাবের একটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবেশ অধিদপ্তর ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার রায়ের নেতৃত্বে জামালপুর সদরের গোবিন্দপুর ও পিঙ্গলহাটা এলাকায় অবৈধ ইটভাটা বন্ধে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব ও পুলিশ সদস্যরা সহযোগিতা করছিলেন।

বিকেলে গোবিন্দপুর এলাকার ‘জীরণ ব্রিক ফিল্ডে’ অভিযান পরিচালনার সময় হঠাৎ করেই ইটভাটার মালিক সৌরভ হাসান বাবুর মা রোজিনা বেগম র‍্যাবের একটি গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে গাড়িটির সামনের কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। হামলা সত্ত্বেও অভিযান অব্যাহত রাখেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশগত ছাড়পত্র না থাকায় জীরণ ব্রিক ফিল্ডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং বুলডোজার দিয়ে ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর পিঙ্গলহাটার ‘যমুনা ব্রিক ফিল্ডে’ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ইটভাটার মালিকের মা রোজিনা বেগম এবং ওই ভাটার অন্যতম অংশীদার মাহমুদুল হাসান সুজনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে ঘটনার সময় প্রধান মালিক সৌরভ হাসান বাবুসহ অন্য অংশীদাররা পালিয়ে যান।

গাড়ি ভাঙচুরের বিষয়ে অভিযুক্ত রোজিনা বেগম সাংবাদিকদের বলেন, ছেলের অনেক টাকা ঋণ আছে। অভিযানের ফলে তাদের অনেক ক্ষতি হচ্ছে দেখে রাগের মাথায় আমি গাড়িতে ইট মেরেছি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, র‍্যাবের গাড়িতে হামলার ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে র‍্যাব বা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে র‍্যাবের গাড়িতে হামলা ও ভাঙচুর

আপডেট টাইম : ০৮:২৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬