সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়

অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগ নিয়ে আদালতে ঐশ্বরিয়া

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • 54

বিনোদন ডেস্ক। জনতার কণ্ঠ.কম

অনুমতি ছাড়া নাম-ছবি বাণিজ্যিকভাবে ব্যবহার ও এআই দিয়ে নির্মিত অশ্লীল-বিকৃত ছবি সামাজিকমাধ্যমে ছাড়ানোর অভিযোগ তুলেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। শুধু তাই নয়, দিল্লি হাইকোর্টের দ্বারস্থও হয়েছেন এই অভিনেত্রী।

তার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দিল্লি হাইকোর্ট বলেছেন, ঐশ্বরিয়া রায় বচ্চনের ব্যক্তিত্ব অধিকার রক্ষার জন্য নিষেধাজ্ঞা জারি করা হবে।

ঐশ্বরিয়ার পক্ষে সিনিয়র আইনজীবী সন্দীপ শেঠি আদালতে জানান, বাণিজ্যিক লাভের জন্য ব্যাপকভাবে অভিনেত্রীর পরিচয় অপব্যবহার করা হচ্ছে। সেই সঙ্গে বহু ভুয়া ওয়েবসাইট নিজেদের অফিসিয়াল প্ল্যাটফর্মেও তার ছবি ব্যবহার করছে। এছাড়া মগ, টি-শার্টসহ নানা পণ্যতে তার নাম-ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও জানান, ‘ঐশ্বরিয়া নেশন ওয়েলথ’ নামে এক প্রতিষ্ঠান নথিতে মিথ্যাভাবে ঐশ্বরিয়াকে চেয়ারম্যান দেখিয়েছে অথচ অভিনেত্রীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটি প্রতারণার শামিল।

সবচেয়ে উদ্বেগের বিষয় হিসেবে আইনজীবী আদালতকে জানান, এআই দিয়ে নির্মিত অভিনেত্রীর অশ্লীল, বিকৃত ছবি তৈরি করে সামাজিকমাধ্যমে প্রতিনিয়ত ছড়ানো হচ্ছে, যা ঐশ্বরিয়ার মর্যাদাকে চরমভাবে ছোট করা হচ্ছে।

বিচারপতি তেজস ক্যারিয়ার বেঞ্চ বিষয়টি শুনে এই ধরনের অপব্যবহার ঠেকাতে নিষেধাজ্ঞা জারির ইঙ্গিত দিয়েছে। মামলাটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ জানুয়ারি।

গুগলের পক্ষের আইনজীবী মমতা রাণী জানান, এসব কনটেন্ট সরাতে নির্দিষ্ট ইউআরএল সরবরাহ করতে হবে।

অভিযোগ পর্যবেক্ষণ করে আদালত জানায়, বাদী চাইলে নির্দিষ্ট ইউআরএল জমা দিতে পারেন বা ব্লকিং অ্যান্ড স্ক্রিনিং ইনস্ট্রাকশনস (বিএসআই) প্রক্রিয়ায় যেতে পারেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী

অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগ নিয়ে আদালতে ঐশ্বরিয়া

আপডেট টাইম : ০২:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫