সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

অসুস্থ নাতনিকে দেখতে গিয়ে লাশ হলেন নানা-নানি

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • 39

মোঃ দুলাল সরকার গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম

অসুস্থ নাতনিকে দেখতে এসে লাশ হলেন নানা-নানি। ছবি_ রূপালী বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের আনারপুরা ইউ-টার্নে যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছে। এঘটনায় এক শিশুসহ আহত হয়েছে আরও তিনজন।

সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের আনারপুরা বাস স্ট্যান্ড সংলগ্ন ইউ-টার্নে এঘটনা ঘটে।

নিহতরা হলেন আলনা বেগম (৫০) ও বিল্লাল হোসেন (৬৫)। আহতরা হলেন দুর্ঘটনায় নিহত বিল্লাল হোসেনের ছেলের বউ অঞ্জনা (২৩), নাতনি আনিশা (৪) ও অটোরিকশাচালক অজ্ঞাত (৪০)।

জানা যায়, নিহত বিল্লাল হোসেন এবং আলনা বেগম গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামের মামুনের শ্বশুর শ্বাশুড়ি, তাদের বাড়িতেই তার মেয়ের অসুস্থতার খবরে দেখতে আসছিল। পথিমধ্যে সড়ক দুর্ঘটনার একই পরিবারের দুজন নিহত, শিশুসহ আহত হন আরও তিনজন।

কুমিল্লার মেঘনা উপজেলার বাসিন্দা বিল্লাল হোসেন অটোরিকশায় গজারিয়া উপজেলার আনারপুরা গ্রামে পরিবারসহ অসুস্থ নাতনিকে দেখতে যাচ্ছিলেন। যাবার পথে আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় ইউ-টার্ন নেওয়ার সময় মতলব থেকে ঢাকাগামী মতলব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে তা দুমড়েমুচড়ে যায়। এসময় অটোরিকশা চালক, বিল্লাল হোসেন ও তার স্ত্রী আলনা বেগমসহ পাঁচজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এদিকে ঢাকা নেওয়ার পথে সকাল ১১টার দিকে আলনা বেগম, পরে তার স্বামী বিল্লাহ হোসেন মারা যায়। স্থানীয়রা ঘাতক বাসচালক কাউসার হোসেন (২৫) কে আটক করে পুলিশে সোপর্দ করে।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে শিশু আনিশা ছাড়া বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নিহত আলনা বেগমের মামা নজরুল ইসলাম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে নেওয়ার পথে তারা স্বামী-স্ত্রী মারা গেছে। বাকিদের অবস্থাও ভালো না। অসুস্থ নাতনিকে দেখতে গিয়ে নিজেই লাশ হয়ে ফিরল।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

অসুস্থ নাতনিকে দেখতে গিয়ে লাশ হলেন নানা-নানি

আপডেট টাইম : ০৫:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫