সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পুলিশের জন্য ওভারটাইম ভাতা চালুর পরিকল্পনা সরকারের Logo রায়গঞ্জে নিমগাছী স্কুলের সামনে কর্দমাক্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন Logo হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু: পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট Logo বিশ্বকাপের উদ্বোধনী রাতে সুরের জাদু ছড়াবেন বাংলাদেশের সঞ্জয় Logo মুক্তির পথে আইভী, আপিলেও মিলল জামিন Logo ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা  Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের

আইসিটি বিভাগের সাবেক সচিব নজরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শিক্ষা ও আইসিটি বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম খান | ছবি : সংগৃহীত

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা ও আইসিটি বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (১ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এদিন দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, নজরুল ইসলাম খানের বিরুদ্ধে উদ্দীপন এনজিও চেয়ারম্যান হিসেবে নিয়োগ নেওয়ার মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া, বিদেশে অর্থ পাচার, ঘুষ-বদলি বাণিজ্য এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে।

আবেদনটিতে বলা হয়, নজরুল ইসলাম খান দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের জন্য ওভারটাইম ভাতা চালুর পরিকল্পনা সরকারের

আইসিটি বিভাগের সাবেক সচিব নজরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ০৪:১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬