সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

আগৈলঝাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, রোববার (৩ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে বাকাল ইউনিয়নের পয়সা গ্রাম থেকে মৃত সেলিম শিকদারের ছেলে নাঈম শিকদার এবং গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার নাগরা গ্রামের মৃত ওমেদ আলী খানের ছেলে রিয়াজুল খান রেজাউলকে ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এছাড়া একই রাতে উপজেলার বাইপাস সড়কের একটি তেলের পাম্প সংলগ্ন ফুল্লশ্রী এলাকা থেকে মৃত রফিজ উদ্দিন ফকিরের ছেলে সালাম ফকিরকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ মাসুদ খান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

আগৈলঝাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৮:০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬