সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

আজ থেকে নতুন দামে রুপা বিক্রি শুরু, ভরি কত

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • 31

বাণিজ্য ডেস্ক। জনতার কণ্ঠ.কম

দেশের বাজারে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) রুপা ভরিতে ৩ হাজার ৬২৮ টাকায় বিক্রি হবে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রুপার ভরিতে ১৫২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৩ হাজার ৬২৮ টাকা, যা দেশের ইতিহাসে প্রতি ভরি রুপার সর্বোচ্চ দাম। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৫৩ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২২৮ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, রুপার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

চলতি বছরের ১৬ সেপ্টেম্বর সর্বশেষ রুপার দামে সমন্বয় আনা হয়েছিল। সে সময় ২২ ক্যারেট রুপার ভরি প্রতি দাম ৬৬৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ৩ হাজার ৪৭৬ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের রুপার ভরি প্রতি দাম ছিল ৩ হাজার ৩১৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি প্রতি ২ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতিতে ভরি প্রতি ২ হাজার ১৩৫ টাকা। নতুন এই দাম কার্যকর হয় ১৭ সেপ্টেম্বর থেকে।

এ নিয়ে চলতি বছরে চতুর্থবারের মতো রুপার দামে সমন্বয় হলো—এর মধ্যে ৩ বার বেড়েছে এবং ১ বার কমেছে। আর গত বছর সমন্বয় করা হয়েছিল ৩ বার।

অন্যদিকে, বাজুস ভরি প্রতি ৩ হাজার ৬৬৩ টাকা বাড়িয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছে। নতুন দামে এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ভরি প্রতি দাম ১ লাখ ৮৬ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের ভরি প্রতি ১ লাখ ৫৯ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতিতে ভরি প্রতি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩৫১ টাকা।

এ নিয়ে চলতি বছর মোট ৫৭ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৪০ বার, আর কমেছে মাত্র ১৭ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

সূত্র: কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সোজা গুলি করার’ ওপেন নির্দেশনা দিয়ে রেখেছিল শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

আজ থেকে নতুন দামে রুপা বিক্রি শুরু, ভরি কত

আপডেট টাইম : ১২:১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫