এরপর এতে নাম, ঠিকানা, এনআইডি নম্বর দিয়ে নিবন্ধন করে তালিকায় নাম ওঠাতে পারবেন প্রবাসীরা।
ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
এরপর এতে নাম, ঠিকানা, এনআইডি নম্বর দিয়ে নিবন্ধন করে তালিকায় নাম ওঠাতে পারবেন প্রবাসীরা।
তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভোটার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ, নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ লক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ‘Postal Vote BD’ নামক মোবাইল অ্যাপ উদ্বোধন করা হবে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ বিষয়ে জানান, এতে ভোটার প্রতি ৭০০ টাকার মতো ব্যয় ধরা হয়েছে। পোস্টাল ব্যালটে ভোটের চ্যালেঞ্জ হচ্ছে গোপনীয়তা রক্ষা করা। যেহেতু সংশ্লিষ্টরা আগেই ভোট দেবেন, তাই গোপনীয়তা রক্ষা করতে হবে। অন্যথায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, ৫০ লাখ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেবেন- এমন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইসি৷ এজন্য প্রাথমিকভাবে ২০ লাখ ব্যালট পেপার ছাপানো হচ্ছে আর্মি প্রিন্টিং প্রেসে। পরে প্রয়োজন অনুসারে ছাপানো হবে।