সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

আবারও হোবার্টের হয়ে বিগ ব্যাশ মাতাতে প্রস্তুত রিশাদ

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের আসন্ন ১৬তম আসরেও হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলবেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবারও রিশাদের ওপর আস্থা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে রিশাদকে দলে ফেরানোর বিষয়টি নিশ্চিত করে হোবার্ট হারিকেন্স।

আসন্ন মৌসুমে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ লেগ স্পিনার অ্যাডাম জাম্পার সঙ্গে একই দলে খেলবেন তিনি। মেলবোর্ন রেনেগেডস ছেড়ে হোবার্টে যোগ দিয়েছেন জাম্পা। ফলে দুই লেগ স্পিনারের সমন্বয়ে নিজেদের বোলিং আক্রমণ আরও শক্তিশালী করার সুযোগ পাচ্ছে দলটি।

গত মৌসুমে বিগ ব্যাশে অভিষেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন রিশাদ। হোবার্ট হারিকেনসের হয়ে ১২ ম্যাচে ১৫ উইকেট শিকার করেন। দলের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার পাশাপাশি পুরো টুর্নামেন্টে স্পিনারদের মধ্যে অন্যতম সফল ছিলেন এই বাংলাদেশি।

হোবার্ট হারিকেন্সের হাই পারফরম্যান্স বিভাগের মহাব্যবস্থাপক স্যালিয়ান বিমস জানিয়েছেন, গত মৌসুমে হোবার্টে খেলার অভিজ্ঞতা রিশাদের ভালো লেগেছিল এবং তিনি আবারও ফিরতে আগ্রহী ছিলেন। তার এই আগ্রহকে গুরুত্ব দিয়েই চুক্তির বিষয়ে এগিয়েছে দলটি।

আগামী ১২ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশ লিগের ১৬তম আসর। ১৭ ডিসেম্বর ব্রিসবেন হিটের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে হোবার্ট হারিকেন্স। আসন্ন মৌসুমে প্রথম আটটি ম্যাচে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন রিশাদ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

আবারও হোবার্টের হয়ে বিগ ব্যাশ মাতাতে প্রস্তুত রিশাদ

আপডেট টাইম : ১০:৫৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬