সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

আমরণ অনশনে অসুস্থ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:৩৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • 207
জনতার কন্ঠ প্রতিবেদক:
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি একনেক সভায় অনুমোদনের দাবিতে আমরণ অনশনে থাকা ১১  শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
শনিবার (১৬ আগষ্ট) সকাল ১১টা থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এ আমরণ অনশন শুরু করে শিক্ষার্থীরা। বিকেলেই দুজন অসুস্থ হয়ে পড়ে। ধীরে ধীরে অসুস্থের সংখ্যা বাড়তে থাকে।
রাত সোয়া ১১ টা পর্যন্ত ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে।  এরা হলেন,  অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হাসান, ওমর ফারুক, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান, সাদমান, আবু সাঈদ, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মুইজ এবং মাইশা, নাফিদ, আজিজ, মিলন, ইসারুল ও আলামিন।
তবে অসুস্থ হওয়া শিক্ষার্থীরা হাসাপাতালেও যাবে না বলে জানিয়েছে।  তারা যে কোন অবস্থায় আগামীকাল ১৭ আগষ্ট একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন হওয়ার আগ পর্যন্ত অনশন চালিয়ে যাবে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার মো. শাহ আলী বলেন, শিক্ষার্থীরা একের পর এক অসুস্থ হয়ে পড়ছে। এখন পর্যন্ত ১১ জন অসুস্থ হয়েছেন। আমাদের মেডিকেল টিম তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছে। তাদেরকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। তারপরও তারা অনশন থেকে সরে আসছে না।
সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন আমরা সকাল ১১ টা থেকে গণ অনশন শুরু করেছি, আমরা ইতিমধ্যে আমরণ অনশনের ঘোষণা দিয়েছি। আগামীকালের একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত আমাদের আমরণ অনশন কর্মসূচি চলবে। আমাদের কথা একটাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এবং আগামীকালই তার অনুমোদন চাই।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

আমরণ অনশনে অসুস্থ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী

আপডেট টাইম : ১১:৩৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫