সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

আমার জন্য অগ্নিপরীক্ষা: বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যে পরিমাণে বকেয়া রেখে গেছে এবং যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে। সব মিলিয়ে সামনে একটা কঠিন অগ্নিপরীক্ষা আমার জন্য। আমি চেষ্টা করছি কিভাবে এটাকে ম্যানেজ করে জনগণকে সুফল দেওয়া যায়।

তিনি বলেন, এখন আমার কাছে প্রধান প্রায়োরিটি রোজাকে ভালভাবে চালানো ও আগামি গ্রীষ্মকাল সামাল দেওয়া। আমি প্রাণপনে চেষ্টা করবো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য। দু-একটা ফল্ট হতে পারে। তবে বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দুদিন হলো মন্ত্রী হয়েছি, কাজকর্ম দেখি, বুঝি তারপর বলতে পারবো।

তাঁকে নির্বাচিত করায় সিরাজগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রী আরও বলেন, আমার চেষ্টা দিয়ে সিরাজগঞ্জের জন্য ভালো কিছু করবো ইনশাল্লাহ।

মামা-ভাগনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হয়েছেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রীসভায়ও মামা-ভাগনে মন্ত্রী ছিল। ওনার ছেলের মন্ত্রীসভায় আমরা মামা-ভাগনে মন্ত্রী হয়েছি। এটা নতুন কোন বিষয় নয়।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুক্রবার সকালে দুদিনের সরকারি সফরে সিরাজগঞ্জে এসেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জে পৌঁছলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  পরে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

দুপুরে কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাঁতী গ্রামের বাড়িতে যান তিনি। সেখানে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সন্ধ্যায় কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিলে অংশ নেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

আমার জন্য অগ্নিপরীক্ষা: বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৪৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬