সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় হামলার ঘটনায় আহত শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

ঢাকার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের সময় সংঘবদ্ধ লোকের রডের আঘাতে মাথায় গুরুতর জখম হওয়া এক পোশাকশ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৫ নভেম্বর) রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

নিহত শ্রমিকের নাম- মো. সেলিম (২৩)। তিনি মাদারীপুরের কালকিনি থানার কানাইপুর এলাকার মোহাম্মদ রহিমের ছেলে। সাভারের আউকপাড়া এলাকায় অবস্থিত ট্রেন্ট সুজ লিমিটেড নামের একটি চামড়াজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে জুনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর ন্যূনতম মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছিল। এ পরিস্থিতিতে আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন্ট সুজ লিমিটেডও ছুটি ঘোষণা করলে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে নিজ নিজ গন্তব্যে রওনা হন।

এ সময় কারখানা থেকে বের হওয়ার পর পথে সেলিমের ওপর হামলা চালায় একদল লোক। এক ব্যক্তি লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করেন। একই ঘটনায় আরও দুই শ্রমিককে মারধর করা হয়। শ্রমিকদের ওপর হামলার ঘটনায় ট্রেন্ট সুজ লিমিটেড মামলা করে।

এদিকে গুরুতর আহত সেলিমকে প্রথমে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রোববার দিনগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বাবা মোহাম্মদ রহিম বলেন, কারখানা ছুটির পর ১০-১২ জন লোক এসে হামলা করে। লোহা দিয়ে আমার ছেলের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে এনাম মেডিকেলে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে ছিল। গতকাল রাত ৩টার দিকে মারা গেছে। ওই দিন আরও দুজনকে মারধর করেছিল।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান বলেন, গত ৪ নভেম্বর আউকপাড়া এলাকায় শ্রমিকদের ওপর হামলার ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়। সেই মামলায় প্রধান আসামি রনজিৎ বিশ্বাসসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় হামলার ঘটনায় আহত শ্রমিকের মৃত্যু

আপডেট টাইম : ০১:৩৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬