সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আসামি ছিনিয়ে নিতে গিয়ে গ্রেপ্তার আরও ৩৪ জন

অভিযানে গ্রেপ্তাররা। ছবি: সংগৃহীত

নীলফামারীতে পুলিশের কাজে বাধা, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে বিক্ষোভ চলাকালে ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং গ্রেপ্তার দেখানো হয়। একই ঘটনায় ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র পর্যালোচনা করে শনাক্ত আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলায় মোট ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) নীলফামারী জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টার দিকে ডিমলা থানার একটি মাদক মামলার আসামি সুজন ইসলামকে আদালতে পাঠানোর জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয় থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটকের সামনে একদল লোক পুলিশের গাড়ির গতিরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা পুলিশের হেফাজতে থাকা সুজন ইসলামকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের সরকারি দায়িত্ব পালনে বাধা দেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হামলার ঘটনাও ঘটে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করা হয়। পরে তাদেরসহ অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে নীলফামারী সদর থানায় মামলা করা হয়।

পুলিশ জানায়, ঘটনার পর ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ শুরু করা হয়। এর ধারাবাহিকতায় পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের নেতৃত্বে রোববার রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত ডিমলা থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভিডিও ফুটেজ ও স্থিরচিত্রে শনাক্ত আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলায় মোট ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র পর্যালোচনা করে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের নীলফামারী সদর থানায় নেওয়ার পর আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছে জেলা পুলিশ।

সদর থানা সূত্রে জানা গেছে, ডিমলার খগাখরিবাড়ি ইউনিয়নের পূর্ব দোহলপাড়া এলাকার বাসিন্দা সুজন ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নীলফামারী সদর, ডিমলা ও ঢাকার দারুস সালাম থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশের নথি অনুযায়ী, ২০১৮ ও ২০২১ সালে নীলফামারী সদর থানায়, ২০২১ সালে ঢাকার দারুস সালাম থানায় এবং ২০২৬ সালে ডিমলা থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। এসব মামলার মধ্যে একটি মামলায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

সর্বশেষ ডিমলা থানায় দায়ের করা একটি মাদক মামলায় সুজন ইসলামকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়।

এদিকে স্থানীয় একাধিক সূত্রের দাবি, সুজন ইসলাম ডিমলার খগাখরিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। স্থানীয় কয়েকজনের অভিযোগ, অল্প সময়ের মধ্যে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। তার একাধিক বাড়ি, জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে বলেও তারা দাবি করেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সুজন ইসলামের সম্পদের উৎস ও তার নামে থাকা সম্পদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে তার সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের দাবিও জানিয়েছেন তারা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আসামি ছিনিয়ে নিতে গিয়ে গ্রেপ্তার আরও ৩৪ জন

আপডেট টাইম : ০৯:১৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬