সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলা, বহু হতাহত

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:৩৬:০০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • 40

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম

ইউক্রেনের সুমি অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ভয়াবহ এ হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সামাজিক মাধ্যমে এঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন জেলেনস্কি। সেখানে দেখা যায়—আগ্নিদগ্ধ একটি বগি, ভাঙা কাচ, ছিন্নভিন্ন লোহার টুকরো এবং চারপাশে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ। ভিডিওতে তিনি বলেন, ‘রুশ বাহিনী জানত তারা সাধারণ বেসামরিক মানুষকে লক্ষ্য করছে। ইউরোপ ও আমেরিকার কাছ থেকে আমরা কঠোর বিবৃতি শুনেছি, কিন্তু শুধু কথায় চলবে না, বাস্তবে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।’

হামলার সময় ট্রেনটি রাজধানী কিয়েভের দিকে যাচ্ছিল এবং যাত্রীরা ভেতরে অবস্থান করছিলেন। সুমি অঞ্চলের গভর্নর ওলেহ হরিহোরভ জানিয়েছেন, ট্রেনটি স্থানীয় শোস্তকা রেলস্টেশনে থামার সময় ড্রোন হামলা চালানো হয়। পরবর্তী সময়ে আহতদের উদ্ধারে জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে কাজ শুরু করেন।

জেলেনস্কি বলেন, ‘এখন পর্যন্ত আমরা অন্তত ৩০ জন ভুক্তভোগীর তথ্য নিশ্চিত করতে পেরেছি। তবে হতাহতদের চূড়ান্ত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা উক্রজালিজনিতসিয়া জানিয়েছে, হামলার পর যখন ট্রেন থেকে যাত্রী সরিয়ে নেওয়ার কাজ চলছিল, তখন দ্বিতীয় দফায় আরেকটি হামলা হয়। আহতদের মধ্যে তিন শিশু রয়েছে, পাশাপাশি রেলকর্মীরাও চিকিৎসা নিচ্ছেন।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেনের রেলওয়ে অবকাঠামোর ওপর আক্রমণ বাড়িয়েছে। দেশটি এখন অসংখ্য শাহেদ ধাঁচের ড্রোন উৎপাদন করছে। ইউক্রেনীয় রেলওয়ের প্রধান ওলেক্সান্দ্র পের্তসভস্কি জানান, একসময় রাশিয়ার হাতে পর্যাপ্ত ড্রোন ছিল না, তাই কেবল কৌশলগত স্থাপনাতেই হামলা চালাত। কিন্তু এখন মাসে প্রায় ৫ হাজার ড্রোন তৈরি করায় তারা ইচ্ছে করলেই আলাদা ট্রেন বা লোকোমোটিভে আঘাত হানতে পারছে।

ইউক্রেনীয় কর্মকর্তাদের বিশ্বাস, রাশিয়া বেসামরিকদের আতঙ্কিত করা ও রসদ সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে রেল নেটওয়ার্ককে প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। অন্যদিকে ইউক্রেনও পাল্টা হামলায় রাশিয়ার রেল অবকাঠামোকে একাধিকবার লক্ষ্য করেছে, যা রুশ সেনাদের ফ্রন্টলাইনে পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলা, বহু হতাহত

আপডেট টাইম : ০৮:৩৬:০০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫