সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ইউক্রেনের হামলায় রাশিয়ার বন্দর বিধ্বস্ত

ক্রিমিয়ার একটি বন্দর। পুরোনো ছবি

রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলের একটি বন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির এ হামলায় বন্দরটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তামান বন্দর ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাৎইয়েভ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, তামান বন্দরের ভলনা গ্রামে একটি তেল সংরক্ষণ ট্যাংক, গুদাম ও টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন।

তিনি বলেন, রিসোর্ট শহর সোচি এবং সমুদ্রতীরবর্তী আনাপা শহরের কাছে ইউরোভকা গ্রামেও পৃথক হামলা হয়েছে। তবে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হয়েছে।

ইউক্রেনের জেনারেল স্টাফ রোববার জানিয়েছে, তারা তামান বন্দর কমপ্লেক্সে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে যে সাময়িক সমঝোতা হয়েছিল, তার মেয়াদ শেষ হওয়ার পর কিয়েভ আবারও রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা শুরু করেছে।

অন্যদিকে, রাশিয়াও বারবার ইউক্রেনের জ্বালানি ও ইউটিলিটি অবকাঠামোতে হামলা চালিয়েছে। এতে তীব্র শীতের মধ্যে লাখো মানুষ বিদ্যুৎ ও তাপ সরবরাহ থেকে বঞ্চিত হয়েছে।

শিল্পখাতের সূত্র জানিয়েছে, গত বছর তামান বন্দর দিয়ে প্রায় ৪ দশমিক ১৬ মিলিয়ন টন তেলজাত পণ্য রপ্তানি করা হয়। বন্দরটি তেলপণ্য, শস্য, কয়লা ও অন্যান্য পণ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ইউক্রেনের হামলায় রাশিয়ার বন্দর বিধ্বস্ত

আপডেট টাইম : ১২:৫২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬