সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি শুরু দুপুর ২টায়

আজ বেলা সোয়া ১১টায় ডিএমপির সংবাদ সম্মেলন থাকায় পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে। সকাল ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও কর্মসূচিটি দুপুর ২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। ঢাকাসহ দেশের আট বিভাগে একযোগে এই অবরোধ পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামীকাল ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২টা থেকে ঢাকাসহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি চলবে।

শনিবার রাতে শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যান ডিএমপি কমিশনার এস এম সাজ্জাত আলী এবং তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেখানে ডিএমপি কমিশনার জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল করা হবে। এ ছাড়া আসামি ভারতে পালিয়ে গেলে তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত সরকার সহযোগিতা করবে বলে জানান তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তারা আরও জানান, রোববার (২৮ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় ডিএমপির সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

উপদেষ্টা ও ডিএমপি কমিশনার শাহবাগ ত্যাগ করার পর ইনকিলাব মঞ্চ তিন দিনের মধ্যে চার্জশিট দাখিল এবং ২৬ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্নের দাবি জানায়। একই সঙ্গে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আট বিভাগে অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হলেও পরে তা সংশোধন করে দুপুর ২টা থেকে শুরু করার সিদ্ধান্ত জানানো হয়।

এফএইচ/আরআইএস

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি শুরু দুপুর ২টায়

আপডেট টাইম : ১২:০০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫