সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পুলিশের জন্য ওভারটাইম ভাতা চালুর পরিকল্পনা সরকারের Logo রায়গঞ্জে নিমগাছী স্কুলের সামনে কর্দমাক্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন Logo হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু: পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট Logo বিশ্বকাপের উদ্বোধনী রাতে সুরের জাদু ছড়াবেন বাংলাদেশের সঞ্জয় Logo মুক্তির পথে আইভী, আপিলেও মিলল জামিন Logo ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা  Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের

ইনিংস হার এড়াতে লড়াই চালিয়ে যাচ্ছে আইরিশরা

সিলেট টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে ইনিংস হার এড়াতে লড়াই চালিয়ে যাচ্ছে আয়ারল্যান্ড। বাংলাদেশের প্রথম ইনিংসে ৫৮৭ রানের বিপরীতে আইরিশরা ধুঁকছে ব্যাটিং বিপর্যয়ে। ৭ উইকেটে ১৯৮ রান নিয়ে চতুর্থ দিনের প্রথম সেশন শেষ করেছে তারা।

প্রথম সেশনে আরও উইকেট হারিয়ে চাপে পড়েছে আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে ২৮৬ রানে গুটিয়ে যাওয়ায় দ্বিতীয় ইনিংসে তাদের জন্য বাড়তি চাপ হয়ে যায় বাংলাদেশের রানের পাহাড়।

বাংলাদেশের দেওয়া ৮ উইকেটে ৫৮৭ ডিক্লেয়ার্ড ইনিংসের জবাবে আয়ারল্যান্ড এখনও পিছিয়ে ১০৩ রানে। নিয়মিত বিরতিতে উইকেট হারানো আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রাইন লড়াই করে যাচ্ছেন। ১০৪ বলে অপরাজিত ৫২ রান নিয়ে উইকেটে আছেন তিনি, তাকে সঙ্গ দিচ্ছেন নীল (৬*)।

প্রথম ইনিংসে পল স্টার্লিং ৬০ রানের ইনিংস খেলেছেন। দ্বিতীয় ইনিংসেও তিনি বেশ ভালো ব্যাট চালাচ্ছিলেন। তবে ফিফটির ঘরে পৌঁছানোর আগেই তাকে রানআউটে বিদায় করেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। বাকি কেউই বাংলাদেশের বোলিং তোপে সুবিধা করতে পারেননি।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল হাসান মুরাদ, ৯ ওভার বল করে ২৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট, মেহেদী হাসান মিরাজও করেছেন নিয়ন্ত্রিত বোলিং।

সেশনের শেষ দিকে ম্যাকব্রাইনের দৃঢ়তা আর বাংলাদেশের টাইট লাইন-লেংথে খেলা কিছুটা স্থির হলেও বিপদসীমা থেকে এখনও অনেক দূরে আইরিশরা। ম্যাচের পরিস্থিতি বাংলাদেশের নিয়ন্ত্রণেই রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের জন্য ওভারটাইম ভাতা চালুর পরিকল্পনা সরকারের

ইনিংস হার এড়াতে লড়াই চালিয়ে যাচ্ছে আইরিশরা

আপডেট টাইম : ১২:২১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫