সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চেয়ে যা বললেন শাকিব খান

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:২১:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • 43

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

ব্রেন টিউমারে আক্রান্ত লন্ডনে চিকিৎসাধীন জনপ্রিয় অভিনেতা  ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চেয়েছেন বাংলাদেশী চলচ্চিত্রের বর্তমান সুপারস্টার শাকিব খান।

রোববার (১২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তিনি, ‘ইলিয়াস কাঞ্চন, আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই— যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক, এক আলোর যাত্রা। রূপালি পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক, বাস্তব জীবনে মানবতার সৈনিক। কাঞ্চন ভাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন, এক নিঃশব্দ লড়াইয়ের পথে।’

তিনি আরও লিখেছেন, ‘দেশের কোটি মানুষের প্রার্থনা রয়েছে তার সঙ্গে, যেন তিনি আবার ফিরে আসেন আগের মতো উদ্যমী, হাস্যোজ্জ্বল ও প্রেরণাদায়ী একজন মানুষ হয়ে। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি— কাঞ্চন ভাইকে দ্রুত আরোগ্য দান করুন; তার জীবন হোক আরও সুস্থ ও শান্তিময়। আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি ভালোবাসা ও দোয়ার বন্ধনে।’

উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। প্রায় সাত মাস ধরে তিনি অসুস্থ এবং গত ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনসহ দেশজুড়ে তার দ্রুত সুস্থতার জন্য শুভাকাঙ্ক্ষীদের দোয়া অব্যাহত রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চেয়ে যা বললেন শাকিব খান

আপডেট টাইম : ০৮:২১:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫