
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
- নরসিংদী প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৬:৩৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
নরসিংদীর পলাশে পায়ুপথে বাতাস ঢুকিয়ে রামিম নামে এক ৯ বছরের শিশু হত্যা মামলার প্রধান আসামী সবুজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২০ মে) ভোরে জেলা শহরের আরশীনগর ও রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সবুজ মিয়া (২৭) গজারিয়া ইউনিয়নের চরকারারদী গ্রামের লোকমান হোসেনের ছেলে।
পুলিশ জানায়, অভিযুক্ত সবুজ হত্যা মামলার পর থেকে পলাতক ছিল। গোপনে অন্যস্থানে পালিয়ে যাওয়ার সময় তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত সবুজকে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামীদেরও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
এর আগে, গত ৬ মে পলাশের গজারিয়া বাজারে রামিম নামে ৯ বছরের এক শিশুকে জোরপূর্বক একটি রিকশার গ্যারেজে নিয়ে হাওয়ার মেশিন দিয়ে তার পায়ুপথ ও মুখে বাতাস ঢুকায় অভিযুক্ত সবুজ, ফয়সাল, শিশির ও বাবু নামে চার যুবক। পরে শিশুটি গুরত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত শিশুর বাবা রিপন মিয়া বাদী হয়ে অভিযুক্ত চার যুবকের নামে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে শিশুটিকে হত্যার পর থেকে পলাতক ছিল অভিযুক্তরা।

রায়গঞ্জে কোরবানির জন্য প্রস্তুত প্রায় ৭১ হাজার পশু, বাড়তি ৪৪ হাজার যাবে দেশের বিভিন্ন জেলায়
- রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৬:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে স্পষ্ট অবস্থান প্রতিমন্ত্রী ইশরাকের
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৫:৫২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে এবং এ বিষয়ে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।
তিনি বলেন, জুলাই সনদের সঙ্গে বিএনপি যুক্ত ছিল এবং দলটি সনদে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে। তবে জুলাই আদেশ নিয়ে বিএনপির কিছু মতপার্থক্য রয়েছে, যা নির্বাচনের আগেই দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল।
বুধবার (২০ মে) রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। ওই শিক্ষার্থীদের স্মরণে কলেজের সামনে বা মূল সড়কে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। জুলাইয়ের স্মৃতি ও আন্দোলনের কারণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, কলেজটি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হলেও বিগত ১৭ বছরে অবহেলার শিকার হয়েছে। তিনি কলেজ ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা তুলে ধরে বলেন, কোথাও ফাটল বা ক্ষতি হওয়ায় অস্থায়ী পিলার বসাতে হয়েছে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছে।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আবাসন সংকট, শ্রেণিকক্ষের ঘাটতি ও আধুনিক বিজ্ঞানাগারের অভাবের বিষয়টি আমার জানা আছে। এ সমস্যাগুলো সমাধানে শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীকে কলেজ পরিদর্শনে আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নতুন উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হবে।
কলেজের আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করতে জ্ঞান ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে কলেজটিকে আরও উন্নত করার পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় তিনি ভিক্টোরিয়া পার্ক এলাকার পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, বিগত সাড়ে ১৫ বছরের ‘জঞ্জাল’ একদিনে দূর করা সম্ভব নয়। ধাপে ধাপে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। মাদক, কিশোর গ্যাং ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
ইশরাক বলেন, যেকোনো অপকর্ম প্রতিরোধে ছাত্রসংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে তাদেরও জবাবদিহির মধ্যে আনা হবে।
অনুষ্ঠানে কলেজের জন্য একটি প্রজেক্টর দেওয়ার ঘোষণা দেন তিনি। এ বিষয়ে ঢাকা-৭ আসনের সংসদ সদস্যের সঙ্গে যৌথভাবে অর্থায়নের সিদ্ধান্ত হয়েছে বলে জানান।
সরকার গঠনের ৯২ দিনের মধ্যে সব সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, রাষ্ট্রের বিভিন্ন স্তরে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। সে কারণে অনেক উদ্যোগ বাস্তবায়নে ধীরগতি দেখা দিচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়, উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন, অফিসার্স কাউন্সিলের সম্পাদক, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অনন্যা সংগঠনের নেতৃত্ববৃন্দরা।

রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা, ১৯ দিনেই এলো ২৪৮ কোটি ডলার
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৫:৪৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি মে মাসের প্রথম ১৯ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
বুধবার (২০ মে) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, মে মাসের প্রথম ১৯ দিনে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৩ কোটি ৭ লাখ ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৭৯ কোটি ৩০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহে বড় ধরনের বৃদ্ধি পেয়েছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৯ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৮১ কোটি ৬০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এটি ৩৮ দশমিক ৫০ শতাংশ বেশি।
ব্যাংক সংশ্লিষ্টদের মতে, ঈদুল আজহাকে ঘিরে প্রবাসীরা দেশে থাকা পরিবার-স্বজনদের জন্য বাড়তি অর্থ পাঠাচ্ছেন। এর ফলে রেমিট্যান্সের প্রবাহ আরও শক্তিশালী হয়েছে।
এর আগে চলতি বছরের মার্চ মাসে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তির রেকর্ড। এপ্রিল মাসে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।

হামের টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে ৫ চিঠি পাঠিয়েছিল ইউনিসেফ
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৫:৩৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
দেশে হামের টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে একাধিকবার সতর্ক করেছিল জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানিয়েছেন, ২০২৪ সাল থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত পাঁচ থেকে ৬টি চিঠি পাঠানো হয়েছিল এবং অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে অন্তত ১০ বার বৈঠকও করা হয়।
বুধবার (২০ মে) এক ব্রিফিংয়ে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এ তথ্য জানান।
কোনো মহামারি হঠাৎ করে তৈরি হয় না উল্লেখ করে রানা ফ্লাওয়ার্স বলেন, কিছু বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে এ রকম পরিস্থিতি দেখা দেয়। বিশেষ করে, টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের ক্ষেত্রে।
টিকা সংকটের বিষয়ে আগাম সতর্ক করেছেন বলেও দাবি করেন বাংলাদেশের ইউনিসেফ প্রধান। তিনি বলেন, একেবারে সুনির্দিষ্ট দিন-তারিখের তথ্য এখন জানা নেই। তবে তদন্তে বিষয়টি নিশ্চিত হবে।
‘২০২৪ থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৫-৬টি চিঠি পাঠিয়েছি, যার মধ্যে শেষ চিঠিটি নতুন সরকার দায়িত্ব নেওয়ার ঠিক আগে পৌঁছেছিল। আমরা আশা করেছিলাম যিনি নতুন করে এ দায়িত্ব পাবেন তার ডেস্কে চিঠিটি থাকবে,’ যোগ করেন ফ্লাওয়ার্স।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর টিকা ক্রয় প্রক্রিয়ায় বিলম্বের অন্যতম কারণ ছিল উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার বিষয়ে মন্ত্রিসভার একটি সিদ্ধান্ত। গত বছর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান তিনি।
রানা ফ্লাওয়ার্স জানান, টিকা কেনা সাধারণ ওষুধ কেনার মতো নয়। এটি অত্যন্ত বিশেষায়িত একটি প্রক্রিয়া। এখানে শুধু কম দামের বিষয়টি বিবেচ্য নয়, বরং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত নিরাপদ ও কার্যকর টিকা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এছাড়া উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে টিকা সংগ্রহ করতে এক বছরের মতো সময় লেগে যায়। ইউনিসেফের মাধ্যমে দ্রুত টিকা সংগ্রহ করা যায় বলেও উল্লেখ করেন তিনি।
ইউনিসেফ ২০২৪ সালেই টিকার সংকটের পূর্বাভাস ও পরবর্তী দুই বছরে বিভিন্ন রোগের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছিল বলে জানান তিনি। রানা ফ্লাওয়ার্স বলেন, তাই আমরা আগেভাগেই সতর্ক করছিলাম এবং ক্রমাগত মনে করিয়ে দিচ্ছিলাম যে তারা সংকটের মুখে পড়তে যাচ্ছে। এটা স্পষ্ট ছিল, দেশে টিকা আনতে না পারলে সমস্যা তৈরি হবে।
তবে এখন কাউকে দোষারোপ করার কিছু নেই বলে মনে করেন তিনি। বাংলাদেশের ইউনিসেফ প্রধান বলেন, এখন এমনভাবে টিকাদান প্রক্রিয়া কাজ করাতে হবে, যাতে ভবিষ্যতে এই দেশের কোনো শিশু প্রতিরোধযোগ্য রোগে আর মারা না যায়।
এছাড়া দেশে এখন ১ কোটি ৮০ লাখের বেশি শিশু হামের টিকা পেয়েছে বলেও জানান ইউনিসেফের এ প্রতিনিধি।

গোপনে নারী ফুটবলারদের ভিডিও ধারণের অভিযোগে কোচ আজীবনের জন্য বহিষ্কার
- ক্রিড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৫:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
গোপনে নারী ফুটবলারদের ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছিল চেক প্রজাতন্ত্র জাতীয় দলের কোচ পিটার ভ্লাচোভস্কির বিরুদ্ধে। যে কারণে তাকে ফুটবল-সংশ্লিষ্ট সকল কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। চেক গণমাধ্যম বলছে, ২০২৫ সালের মে মাসে তিনি দোষী সাব্যস্ত হন।
এর আগে এফসি স্লোভাচকো ক্লাবের নারী ফুটবলারদের ড্রেসিংরুমে গোপনে ভিডিও ধারণের দায়ে পিটারকে এক বছরের স্থগিত কারাদণ্ড এবং দেশীয় পর্যায়ে পাঁচ বছরের কোচিং নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যেসব খেলোয়াড়ের ভিডিও ধারণ করা হয়েছিল, তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিলেন ১৭ বছর বয়সী এক ফুটবলার। ওই ঘটনায় অভিযুক্ত কোচ অপরাধ স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেন বলে চেক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
নতুন করে তাকে শাস্তি দেওয়ার বিষয়ে এক বিবৃতিতে উয়েফার কন্ট্রোল, এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি বডি (সিইডিবি) জানিয়েছে, ‘সম্ভাব্য অসদাচরণের অভিযোগ তদন্তে একজন এথিকস ও ডিসিপ্লিনারি ইন্সপেক্টর নিয়োগের পর ভ্লাখোভস্কিকে আজীবনের জন্য ফুটবল-সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিইডিবি ফিফার কাছে এই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী কার্যকর করার অনুরোধ এবং চেক প্রজাতন্ত্রের ফুটবল অ্যাসোসিয়েশনকে পিটার ভ্লাখোভস্কির কোচিং লাইসেন্স বাতিল করার নির্দেশ দিয়েছে।’
চেক প্রজাতন্ত্র জাতীয় নারী দলের কোচ হওয়ার আগে ভ্লাখোভস্কি নারী অনূর্ধ্ব-১৯ দলেরও দায়িত্ব পালন করেছিলেন। এফসি স্লোভাচকোর এক মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘এটি অত্যন্ত গুরুতর এবং উদ্বেগজনক একটি ঘটনা। ২০২৩ সালে বিষয়টি প্রকাশ্যে আসে এবং এটি আমাদের ক্লাবের ওপর, বিশেষ করে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের ওপর বড় ধরনের প্রভাব ফেলেছে।’

২১ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে বিদ্যুতের দাম
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৫:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এতে বর্তমান দরের তুলনায় প্রায় ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে বলে জানানো হয়েছে।
বুধবার (২০ মে) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত গণশুনানিতে এই প্রস্তাব উপস্থাপন করে পিডিবি।
শুনানিতে পিডিবির পক্ষ থেকে জানানো হয়, চলতি অর্থবছরে সংস্থাটির ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৬২ হাজার কোটি টাকা এবং আগামী অর্থবছরে তা বেড়ে ৬৫ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে।
এ পরিস্থিতিতে বিদ্যুতের দাম না বাড়ালে খাতটি বড় ধরনের আর্থিক ঝুঁকিতে পড়বে বলে দাবি করেন সংস্থাটির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম।
তবে পিডিবির এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী প্রতিনিধি এবং ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধিরা। তাদের অভিযোগ, বিদ্যুৎ খাতে অনিয়ম ও লুটপাটের দায় গ্রাহকের ওপর চাপানো হচ্ছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, বিদ্যুতের দাম বাড়লে শিল্প উৎপাদন খরচ বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। তার মতে, বিদ্যুতের দাম বাড়ানোর পরিবর্তে বরং কমানোর উদ্যোগ নেওয়া উচিত এবং এ বিষয়ে আইনগত কাঠামো পুনর্বিবেচনা করা প্রয়োজন।
গণশুনানিতে অংশীজনরা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধি সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ তৈরি করবে এবং শিল্প ও উৎপাদন খাতেও নেতিবাচক প্রভাব ফেলবে।
এর আগে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম সমন্বয়ের বিষয়ে বুধবার ও বৃহস্পতিবার দুই দিনের গণশুনানির আয়োজন করে বিইআরসি। বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর পৃথক শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

লেফটেন্যান্ট তানজিম হত্যায় চারজনের ফাঁসির আদেশ
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৪:৫৬:০০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় অভিযান চলাকালে ডাকাত দলের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে পাঁচজনকে যাবজ্জীবন, চারজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (২০ মে) দুপুর ১২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এই রায় ঘোষণা করেন। আদালতের জ্যেষ্ঠ আইনজীবী খুরশেদ আলম চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, রাষ্ট্রপক্ষের ৫২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার বিচারকাজ সম্পন্ন হয়। সাক্ষীরা নির্ভয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।
বিগত ২০২৪ সালে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানের সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সারোয়ারকে ছুরিকাঘাত করে হত্যা করে।
এ ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে চকরিয়ার ডুলাহাজারা এলাকায় একটি সন্দেহভাজন বাড়ি ঘিরে ফেলে যৌথ বাহিনী। এ সময় লেফটেন্যান্ট তানজিম দুই সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করলে তারা তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চকরিয়া খ্রিস্টান হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে ভোর ৪টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যা ঘটনায় দায়ের করা দুটি মামলায় মোট ১৮ জনকে অভিযুক্ত করে ইতোপূর্বে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

সেনবাগে ইয়াবাসহ ৩ আসামি আটক
- মো. ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৪:৩৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

রায়গঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, সাজাপ্রাপ্ত আসামিও আটক
- রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি । জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৪:২০:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

বেলকুচিতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
- সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৪:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৫- ২০২৬ অর্থ বছরে প্রস্তাবিত প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকপ্রশিক্ষণ হলরুমে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বগুড়া জেলার কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের উপপরিচালক ইসমাইল হোসেন। এ সময় তিনি বলেন, আমাদের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এখন প্রয়োজন নিরাপদ খাদ্য উৎপাদন। মেধাবী জাতি গঠনে উৎপাদিত খাদ্যের পুষ্টিমান অক্ষুণ্ণ রাখা এবং বাণিজ্যিকিকরণের মাধ্যমে বাজারজাতকরণের সম্ভাবনাকে ব্যবহার করার চেষ্টা করছি আমরা। এই লক্ষ্যে কৃষাণ-কৃষাণী পর্যায়ে দল গঠন করে তাদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সংগঠিত করা হচ্ছে।
এ ছাড়াও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাব্বিরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহাম্মেদ শুভ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিনসহ বিভিন্ন ব্লকের কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

নিজ দোকানে গলাকাটা অবস্থায় পড়েছিল ব্যবসায়ী
- নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০২:৫৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
সিরাজগঞ্জে নিজ দোকান থেকে আজিমুল ইসলাম আজিম (৪০) নামে এক ব্যবসায়ীকে গলা কাটা অবস্থা উদ্ধার করা হয়েছে। তাকে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।
বুধভার (২০ মে) সকালে সিরাজগঞ্জ শহরের পৌর সুপার মার্কেটের মেসার্স শীতল ফ্যাশন নামে দোকানের ভেতের থেকে তাকে উদ্ধার করা হয়। ব্যবসায়ী আজিম শহরের হোসেনপুর মহল্লার মো. রবিউল আলমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে আজিম তার দোকান খোলেন। তখন মার্কেটের অধিকাংশ দোকানই বন্ধ ছিল। সকাল সাড়ে ৮টার দিকে আজিমের দোকানের বন্ধ সাটারের নীচ দিয়ে রক্ত বের হয়ে আসছিল। এটা দেখে স্থানীয়রা সাটার খুলে দোকানে ঢুকে আজিমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তার গলা কাটা ছিল।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ী আজিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার গলা কাটা রয়েছে। ঘটনাটি সম্পর্কে বিভিন্ন কথা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। বারা কেউ বলছেন ঋণের দায়ে তিনি আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন। বিষয়টি তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচিত হবে না : ডিএমপি কমিশনার
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০১:১৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, অপরাধে জড়িতদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না।
বুধবার (২০ মে) রাজধানীতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম সংবাদ সম্মেলন।
ডিএমপি কমিশনার বলেন, নিরাপদ, অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ রাজধানী গড়ে তুলতে কাজ করছে পুলিশ। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতাকেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, প্রায় তিন কোটি মানুষের এই নগরীতে ছিনতাই, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও হ্যাকিং বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ দমনে গত ১ মে থেকে বিশেষ অভিযান পরিচালনা করছে ডিএমপি।
সাইবার অপরাধ মোকাবিলায় ডিএমপির সাইবার ইউনিটকে আরও শক্তিশালী করা হচ্ছে বলেও জানান মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেন, ডিবি কার্যালয়ে স্থাপিত ডিজিটাল ফরেনসিক ল্যাব সম্প্রতি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের স্বীকৃতি পেয়েছে। এটি সাইবার সুরক্ষা আইনের মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। তার ভাষ্য, গুরুত্বপূর্ণ সড়কে এআইভিত্তিক ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ভিডিও ফুটেজের ভিত্তিতে ই-প্রসিকিউশন চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, নাগরিকদের অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করার সুবিধা চালু রয়েছে। পাশাপাশি ‘হ্যালো ডিএমপি’ ও হোটেল বর্ডার ইনফরমেশন সিস্টেমও চালু করা হয়েছে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, পশুর হাট, ঈদের জামাত, শপিং মল ও আবাসিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
বড় অঙ্কের অর্থ লেনদেনে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী ও জাল নোট চক্র ঠেকাতে ডিবি ও থানা পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, ঢাকার নিরাপত্তা নিশ্চিত করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। একই সঙ্গে যেকোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানাতে এবং প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার অনুরোধ করেন।
গণমাধ্যমের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কাজগুলোও তুলে ধরা উচিত, যাতে নগরবাসী আরও সচেতন হয়।

আওয়ামী লীগ ফিরে আসেনি, তারা ছিলই: আসিফ নজরুল
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০১:০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ‘ফিরে এসেছে’ বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মনে করেন, ‘আওয়ামী লীগ ফেরেনি, তারা ছিল।’
বুধবার (২০ মে) দুপুর ১২টা ২৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে এমন দাবি করেন ঢাবির এ শিক্ষক।
স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন, ‘আওয়ামী লীগ ব্যাক করেনি। তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।’
এর আগে মঙ্গলবার কিছু সময়ের ব্যবধানে ‘আওয়ামী লীগের ফেরা’ নিয়ে ফেসবুকে দুটি পোস্ট দেন। এর প্রথমটিতে তিনি লেখেন, ‘লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমান আবার ফেরত এসেছে।’ কীভাবে ফিরল, সে ‘গল্পই’ তুলে ধরার কথা বলেন তিনি।
এ স্ট্যাটাসের পর ফেসবুকে আলোচনা শুরু হলে আরেকটি পাল্টা স্ট্যাটাসে মাহফুজ লেখেন, ‘যারা আগের পোস্টকে পর্যালোচনা হিসাবে পাঠ করেছেন, তাদের জন্য বলছি। আমাদের এখনকার কাজ হল- সকল নিপীড়নের বিরুদ্ধে, নিপীড়িতের পক্ষে থাকা। দল-মত-ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিকের মানবাধিকারের পক্ষে থাকা।’

চুরির ঘটনায় গণপিটুনিতে যুবক নিহত
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ১২:৫৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
বগুড়ার শেরপুরে সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত হয়েছেন। বুধবার (২০ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিহত হন।
নিহত যুবকের নাম রাফি মন্ডল। তিনি ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের বুলু মন্ডলের ছেলে। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন (৩২) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি একই উপজেলার বড়বিলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুরের কুসুম্বি ইউনিয়নের বাসিন্দা রমজান আলী ও আব্দুল জলিল যৌথভাবে একটি সেচ পাম্প পরিচালনা করেন। চুরির হাত থেকে রক্ষা পেতে তারা পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমারের সঙ্গে বিশেষ সতর্কবার্তা ডিভাইস (অ্যালার্ম) সংযুক্ত করেছিলেন।
গভীর রাতে রাফি ও জাহাঙ্গীর ট্রান্সফরমার চুরির চেষ্টা করলে ডিভাইস থেকে স্বয়ংক্রিয়ভাবে মালিকপক্ষের মোবাইল ফোনে কল চলে যায়। বিষয়টি বুঝতে পেরে রমজান আলী ও আব্দুল জলিল চোর চোর বলে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে এসে দুই যুবককে আটক করে। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত অবস্থায় তাদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে রাফি মন্ডলের মৃত্যু হয়। আহত জাহাঙ্গীর হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শেরপুর থানার উপপুলিশ পরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

নদীভাঙনে সব হারিয়ে জিওব্যাগই এখন ভরসা নিঃস্ব দম্পতির
- রিপোর্টার:
- আপডেট টাইম : ১২:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
সন্ধ্যা নদীর পাড়ে বিকেলের শেষ আলো যখন পানির ঢেউয়ে ঝিকমিক করে ওঠে, তখন নদীর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন নুরজাহান বেগম। যেন নদীর বুকের ভেতরেই খুঁজে ফেরেন হারিয়ে যাওয়া জীবনের গল্প। যে নদী একসময় ছিল তাদের জীবিকা ও স্বপ্নের সঙ্গী, সেই নদীই আজ কেড়ে নিয়েছে সহায়-সম্বল, বসতভিটা আর স্বাভাবিক জীবন।
বরিশালের বাবুগঞ্জে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের রমজানকাঠী গ্রামে গিয়ে দেখা যায়, নদীভাঙনের শিকার হাবিবুর রহমান ফকির ও তার স্ত্রী নুরজাহান বেগম এখন মানবেতর জীবনযাপন করছেন। চার দফা ভাঙনে তাদের প্রায় ৬৫ শতক জমি, বাড়িঘর, গাছপালা ও দীর্ঘদিনের সাজানো সংসার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে নদী রক্ষায় ফেলা সরকারি জিওব্যাগের ওপর অস্থায়ীভাবে নির্মিত একটি ছোট টিনের ঘরেই বসবাস করছেন তারা।
স্থানীয়রা জানান, প্রায় পাঁচ বছর ধরে ঝুঁকিপূর্ণ ওই ঘরেই দিন কাটছে বৃদ্ধ দম্পতির। বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গেলে অনেক সময় ঘরের নিচ দিয়ে স্রোত বয়ে যায়। কখনও পানি ঢুকে পড়ে ঘরের ভেতরেও। ঝড়-বৃষ্টি কিংবা জলোচ্ছ্বাস দেখা দিলে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটতে হয় আশপাশের লোকজনের বাড়িতে। তারপরও জন্মভূমির মায়া ছেড়ে অন্য কোথাও যেতে পারেননি তারা।
নুরজাহান বেগম বলেন, ‘এই জায়গার সঙ্গে আমাদের পুরো জীবন জড়ানো। আগে জমিতে ফসল হতো, সেই ফসল বিক্রি করে সংসার চলত। বাড়িঘর, জমিজমা— সব নদী গিলে খাইছে। এখন শুধু স্মৃতিগুলোই আছে। নদীর দিকে তাকাইয়া সেগুলাই মনে করি।’
কথা বলতে বলতে বারবার দীর্ঘশ্বাস ফেলছিলেন তিনি। চোখেমুখে স্পষ্ট ছিল দীর্ঘদিনের কষ্ট আর অনিশ্চয়তার ছাপ। তিনি বলেন, ‘অনেক কষ্টে দিন চলে। তবুও মানুষের কাছে হাত পাততে লজ্জা লাগে। আল্লাহ যেভাবে রাখছে, সেভাবেই আছি।’
স্বামী হাবিবুর রহমান ফকির জানান, একসময় তিনি এলাকায় সচ্ছল মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। রাজমিস্ত্রির কাজের পাশাপাশি কৃষিজমির আয়েও ভালোভাবেই চলত সংসার। কিন্তু নদীভাঙনের আঘাতে সবকিছু হারিয়ে আজ তিনি প্রায় নিঃস্ব।
তিনি বলেন, ‘বাপ-দাদার ভিটায় জন্ম হইছে, বড় হইছি। চারবার ঘর নদীতে গেছে। সব শেষ হওয়ার পরে সরকার জিওব্যাগ ফেলছে। এখন সেই জিওব্যাগের ওপরেই ঘর কইরা থাকি।’
নদীভাঙনের দুশ্চিন্তা ও আর্থিক সংকটের চাপ সহ্য করতে না পেরে তিনবার ব্রেইন স্ট্রোক করেছেন বলেও জানান তিনি। বর্তমানে কানে কম শোনেন এবং আগের মতো ভারী কাজ করতে পারেন না। বয়স ও শারীরিক অসুস্থতার কারণে আয়ও অনেক কমে গেছে। তাদের দুই ছেলে আলাদা পরিবার নিয়ে অন্যত্র ভাড়া বাসায় থাকেন। তারাও আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় বৃদ্ধ বাবা-মায়ের পাশে তেমনভাবে দাঁড়াতে পারছেন না।
এলাকাবাসী জানান, সন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙনে এই অঞ্চলের বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ এলাকা ছেড়ে অন্যত্র চলে গেলেও অনেকেই স্মৃতির টানে এখনও নদীপাড় আঁকড়ে পড়ে আছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, বিষয়টি জেনে খুব খারাপ লেগেছে। আমি পরিবারটির খোঁজখবর নিয়েছি। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে সহযোগিতার ব্যবস্থা করার চেষ্টা করব।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এই পরিবারের বিষয়টি অত্যন্ত মানবিক। আমরা তাদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সরকারি সহায়তার আওতায় আনার চেষ্টা করব। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত অন্য পরিবারগুলোর বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে হাইকোর্টের বিস্ময়
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ১২:০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
আপিল বিভাগে মামলা চূড়ান্ত নিষ্পত্তির আগেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। বুধবার (২০ মে) সকালে এ তথ্য জানান আইনজীবী শিশির মনির।
তিনি বলেন, আপিল বিভাগে মামলা চূড়ান্ত নিষ্পত্তির আগেই সচিবালয় বিলুপ্ত করায় হাইকোর্ট বিস্ময় প্রকাশ করেছেন। সকালে বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে বিলুপ্তির প্রজ্ঞাপন উপস্থাপন করা হলে আদালত রাষ্ট্রপক্ষকে বলেন, ‘এটি কীভাবে সম্ভব?’
পরে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে রিটকারী আইনজীবী শিশির মনির বলেন, চূড়ান্ত নিষ্পত্তির আগেই কার্যক্রম বিলুপ্ত করে সরকার আদালত অবমাননা করেছে।
তিনি জানান, বৃহস্পতিবার সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হবে এবং আবেদনটি তিনি নিজেই করবেন।
এ আইনজীবী আরও বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করায় বিদেশিদের কাছেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এর আগে মঙ্গলবার সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে সেখানে কর্মরত ১৫ জন বিচারককে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এরও আগে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। পরে অধ্যাদেশটি বাতিল করে বিএনপি সরকার।
তবে বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত রায়ে হাইকোর্ট তিন মাসের মধ্যে সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেন। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রপক্ষ। যদিও এখনো আপিল করা হয়নি। একই সঙ্গে হাইকোর্ট রাষ্ট্রপক্ষের কাছে আশা প্রকাশ করেন, চূড়ান্ত নিষ্পত্তির আগে যেন সচিবালয়ের কার্যক্রম বন্ধ না করা হয়।

ট্রাম্প ও নেতানিয়াহুর ‘মাথার দাম’ ৫৮ মিলিয়ন ডলার
- আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১১:৪৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার জন্য তাদের ‘মাথার দাম’ প্রায় ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা করছে ইরান।
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, ইসলামি প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা ব্যবস্থা শীর্ষক একটি বিল প্রস্তুত করা হচ্ছে। এতে ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যাকারী ব্যক্তি বা গোষ্ঠীকে ৫ কোটি ইউরো (প্রায় ৫৮ মিলিয়ন মার্কিন ডলার) পুরস্কার দেওয়ার প্রস্তাব রয়েছে। খবর এনডিটিভির।
আগামী দিনে এ বিলটি ইরানি পার্লামেন্টে ভোটে তোলা হতে পারে বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনার জবাব হিসেবেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি করেছে সংশ্লিষ্টরা।
ইব্রাহিম আজিজি অভিযোগ করেন, খামেনি হত্যাকাণ্ডে ট্রাম্প, নেতানিয়াহু এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের ভূমিকা রয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের আরেক সদস্য মাহমুদ নাবাভিয়ানও জানিয়েছেন, যে ব্যক্তি ট্রাম্প ও নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাবে, তাকে পুরস্কৃত করার বিষয়ে পার্লামেন্ট শিগগিরই ভোট দেবে।
এর আগে ইরানি সংবাদমাধ্যম মাসাফ দাবি করেছিল, ‘কিল ট্রাম্প’ নামে একটি অভিযানের জন্য ৫ কোটি ডলার সংগ্রহ করা হয়েছে। এছাড়া ‘হানদালা’ নামে ইরান-সমর্থিত একটি সাইবার গোষ্ঠীও ট্রাম্প ও নেতানিয়াহুকে নির্মূলের জন্য ৫ কোটি ডলার বরাদ্দের দাবি করে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের প্রস্তাব যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। একই সময়ে ওয়াশিংটনের সঙ্গে নতুন শান্তি প্রস্তাব নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ইরানের নতুন প্রস্তাবে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।

২-০ ব্যবধানে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
- ক্রীড়া ডেস্ক। জনতারকণ্ঠ.কম।
- আপডেট টাইম : ১১:৩১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
মিরপুর টেস্টের পর সিলেটেও দাপুটে পারফরম্যান্স দেখিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৭৮ রানের জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে টাইগাররা। ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে এবারই প্রথম পাকিস্তানকে ধবলধোলাই করল বাংলাদেশ।
৪৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩১৭ রান। শেষ দিনে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল আরও ১২০ রান, আর বাংলাদেশের দরকার ছিল মাত্র তিন উইকেট।
পঞ্চম দিনের শুরুতে ব্যাট করতে নামেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান। শুরুতেই রিজওয়ানকে ফেরানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। নাহিদ রানার বলে স্লিপে ক্যাচ তুললেও সেটি তালুবন্দি করতে পারেননি মেহেদী হাসান মিরাজ।
জীবন পেয়ে রিজওয়ান ও সাজিদ খান অষ্টম উইকেটে গড়ে তোলেন অর্ধশতাধিক রানের জুটি। এতে ম্যাচে ফেরার স্বপ্ন দেখতে শুরু করে পাকিস্তান। তবে সেই জুটি ভেঙে দেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সাজিদ খানকে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। আউট হওয়ার আগে ৩৬ বলে ২৮ রান করেন সাজিদ।
এরপর দ্রুত বাকি উইকেট তুলে নিয়ে দারুণ এক জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল টাইগাররা।

বিলুপ্ত হলো সুপ্রিম কোর্ট সচিবালয়: আইন মন্ত্রণালয়ে ফেরত কর্মকর্তারা
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১১:১৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এই সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৯ মে) এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
এছাড়া আরেকটি পৃথক আদেশে এই কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে যোগদানের তারিখ দেখানো হয়েছে ১০ এপ্রিল। যার আগের দিন ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করা হয়েছিল।
মন্ত্রণালয়ে ফেরতে প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্ন বর্ণিত সদস্যদের পরবর্তী উপযুক্ত পদে পদায়নের নিমিত্ত পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো।
প্রজ্ঞাপনে ছক করে কর্মকর্তাদের নাম, বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের সাবেক পদ এবং সংযুক্ত পদ উল্লেখ করা হয়েছে। ১৯ মে এটি জারি হলেও এর ভুতাপেক্ষ কার্যকারিতা দেখানো হয়েছে ১০ এপ্রিল থেকে।
অপরদিকে অফিস আদেশে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্ন বর্ণিত সদস্যদের পরবর্তী উপযুক্ত পদে পদায়নের নিমিত্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো। তদানুসারে তাদের দাখিল করা যোগদানপত্র ১০ এপ্রিল থেকে ভূতাপেক্ষভাবে গ্রহণ করা হলো।

ভারত সফরে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন
- আন্তর্জাতিক ডেস্ক। জনতার কন্ঠ.কম
- আপডেট টাইম : ০৯:৫৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১৯ মে) এ তথ্য নিশ্চিত করেছে ক্রেমলিন।
ভারত ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগিতার প্রেক্ষাপটে এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। এক বছরের মধ্যে এটি হবে পুতিনের দ্বিতীয় ভারত সফর, যা দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছে।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নিতে ভারত সফর করেছিলেন পুতিন। সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।
ভারত ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই বার্ষিক শীর্ষ বৈঠকের একটি ব্যবস্থা চালু রয়েছে। এর আওতায় ভারতের প্রধানমন্ত্রী ও রাশিয়ার প্রেসিডেন্ট দুই দেশের সামগ্রিক সম্পর্ক পর্যালোচনা করেন। এখন পর্যন্ত এমন ২৩টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যা পালাক্রমে দুই দেশে আয়োজন করা হয়।
যদিও ২০২৫ সালের বৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল, কারণ ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর সেটিই ছিল পুতিনের প্রথম ভারত সফর। এর আগে তিনি সর্বশেষ ২০২১ সালে নয়াদিল্লি সফর করেছিলেন।
পুতিনের এবারের সফরের আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও নয়াদিল্লি সফর করেন। তিনি ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। ১৪ ও ১৫ মে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এবারের ব্রিকস সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তা সংকট এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগৈলঝাড়ায় অবৈধ ভাবে তেল বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৯:৩৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন এক তেল ব্যবসায়ীকে। সোমবার সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করেন ভ্র্যাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক।
আদালত সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের মঠবাজারে ঝালকাঠীর জুয়েল হাওলাদার নামে এক ব্যক্তি গাড়ী নিয়ে অবৈধভাবে তেল বিক্রি করতে আসেন। তার তেল বিক্রির কথা ছিল ঝালকাঠী সদরে। এ-সংবাদ পুলিশ জানতে পেরে থানার এসআই সেলিম মিয়া ঘটনাস্থলে গিয়ে তেলের গাড়ী জব্দসহ ঝালকাঠী জেলার সদর উপজেলার ইফাতনগর গ্রামের ইয়াসিন হাওলাদারের ছেলে মো. জুয়েল হাওলাদারকে আটক করে।
পরে তাকে তেলের গাড়ীসহ ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক এর আদালতে উপস্থিত করা হলে আদালতের বিচারক জুয়েল হাওলাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী অশোক মিস্ত্রী ও থানার এসআই সেলিম মিয়াসহ প্রমুখ।

রাণীনগরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
- রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৯:৩০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ভোলাহাটে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
- মোহাম্মদ রবিউল ইসলাম, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৯:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

আগৈলঝাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৯:২৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
বরিশালের আগৈলঝাড়ায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত ও কার্যকর করতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ম-আহবায়ক শাহ মো. বক্তিয়ার, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, উপজেলা কৃষি কর্মকর্তা সুনিত কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সেকেন্দার মৃধা, গৈলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম নেছারী, ডা. মিরন হালদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ হালদার।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির পাশাপাশি মাদক প্রতিরোধ, ঈদুল আযহা উপলক্ষে চারটি পশুর হাটে মনিটারিং, প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় বক্তারা সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ, নিয়মিত মনিটরিং জোরদারের দাবি জানান।

আগৈলঝাড়ায় ভূমিসেবা মেলা উপলক্ষে র্যালি ও আলোচনা
- আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৯:২০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা ভূমি অফিসের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ম-আহবায়ক শামচুল হক খোকন, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, সহ-সভাপতি মাসুম হাওলাদার প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বলেন, জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সরকার ভূমি ব্যবস্থাপনায় আধুনিক ও ডিজিটাল পদ্ধতি চালু করেছে। অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা সহজলভ্য হওয়ায় সাধারণ মানুষ এখন উপকৃত হচ্ছে। ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
তিন দিনব্যাপী এ মেলায় ভূমি-সংক্রান্ত বিভিন্ন তথ্য ও পরামর্শ সেবা প্রদান করা হবে। তাই সকলকে এই মেলায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

ষড়যন্ত্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়লেন ড. আতিক মুজাহিদ এমপি
- মো. কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৯:১৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে র্যালী সচেতনতামূলক সভা
- জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৯:১৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ভূমিসেবাকে জনবান্ধব করতে ইসলামপুরে ‘ভূমিসেবা মেলা
- আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৯:০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু
- রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৯:০০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- মো. ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৬:৫৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে হামলা-পাল্টা হামলা, আহত ২
- মো. দুলাল সরকার. গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৬:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

রায়গঞ্জে ভূমি সেবা মেলার উদ্বোধন
- এইচ,এম ইসমাইল, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৫:৫৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

বেলকুচিতে ইউপি সদস্য সোহেল মোল্লার অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী
- বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৫:৪৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল মোল্লা (৪০) ও তার সহযোগী নুরুল ইসলাম, তোফাজ্জল, আল- আমিন মাল এর বিরুদ্ধে এলাকায় বেপরোয়া চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে ডাকাতি, অবৈধ মাদক সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে। এছাড়াও প্রভাবখাটিয়ে গোপালপুর বটতলার স্লুইসগেট খুলে দেওয়ায় মাছের ঘের তলিয়ে গিয়ে প্রায় ৫ লাখ টাকার মত ক্ষতিসাধিত হয়েছে মৎস্যচাষীরা।
তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন গোপরেখী গ্রামের মানুষ।
মৎস্যচাষীরা জানান, রোববার দপুরে উপজেলায় বড়তলা গরুরহাটের ইজারাদার নেওয়াকে কেন্দ্র করে আমরা শুনেছি ইউপি সদস্য সোহেল মোল্লা মার খেয়েছেন। তবে মারধরের ঘটনার বিষয়ে আমরা বিস্তারিত কিছু জানি না। কিন্তু সেট ঘটনার জেরে রোববার রাতে প্রচন্ড বৃষ্টির সময় স্লুইসগেট খুলে দেওয়ায় আমাদের মাছের ঘের তলিয়ে গিয়ে মাছ বের হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার মত ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা চাই প্রশাসন সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।
জানা যায়, গোপালপুর বটতলা বাজারের হাশেম আলীর দোকানের সামনে সুতার গাড়ি দাঁড়ানোকে অজুহাত বানিয়ে ইউপি সদস্য সোহেল মোল্লা প্রকাশ্যে চাঁদা দাবি করেছেন। আমরা বৈধভাবে ব্যবসা করি, কোনো অপরাধ করিনি। তারপরও প্রভাব খাটিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছে। জনপ্রতিনিধির পরিচয়ে এ ধরনের চাঁদাবাজি ব্যবসায়ীদের জন্য অপমানজনক ও আতঙ্কের বিষয়।
এছাড়াও গত ২ বছর আগে জমির মাপকে কেন্দ্র করে সোহেল মোল্লার নেতৃত্বে স্থানীয় রিয়াজ (২২) নামের এক যুবককে ছুরি দিয়ে মারাক্তক ভাবে আহত করে। ৬ মাস চিকিৎসা করার পর ওই যুবক সুস্থ হোন। গত ২০১৩ ও ২০১৪ সালে মাদক বিক্রির দায়ে জেল খেঠেছেন এমন অভিযোগ পাওয়া যায়।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য সোহেল মোল্লার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বলেন, স্লুইসগেট চাবি তার কাছে আছে কি না জানি না। তবে মাদক বিক্রি করে এমন অভিযোগ শুনেছি। এ বিষয়ে নিয়ে পরিষদে অন্য সকল সদস্যের নিয়ে মিটিং করা হয়েছে। তার বিষয়ে পরিষদ থেকে কোন ব্যবস্থা নেওয়া যাবে কি না সেটা যেনে জানাতে পারবো।

রাণীনগরে ভূমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত
- রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৫:৩৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

র্যাবে আসতে পারে বড় পরিবর্তন, বদলাতে পারে নাম
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৫:২৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
র্যাবকে আগের কাঠামোয় রাখা হচ্ছে না; বরং একটি পূর্ণাঙ্গ ও সুনির্দিষ্ট আইনের আওতায় এনে বাহিনীটিকে সংস্কার করা হচ্ছে এবং এর নামও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান জানান, র্যাব এতদিন আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি অপশনের অধীনে পরিচালিত হয়েছে। তবে নতুন আইনের মাধ্যমে বাহিনীটির কাঠামো, দায়িত্ব ও কার্যক্রম আরও সুস্পষ্টভাবে নির্ধারণ করা হবে।
তিনি বলেন, এক অর্থে র্যাব আগের মতো থাকছে না। এমনকি এর নামও পরিবর্তন হতে পারে।
র্যাব বিলুপ্তির দাবির প্রসঙ্গে তিনি বলেন, বাহিনীটির বিরুদ্ধে অতীতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলেও একটি রাষ্ট্রে বিশেষায়িত এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে। উন্নত প্রশিক্ষণ ও আধুনিক সরঞ্জামের কারণে র্যাব সন্ত্রাস ও বিভিন্ন জটিল অপরাধ দমনে কার্যকর ভূমিকা রেখেছে, যেখানে প্রচলিত পুলিশ বাহিনী অনেক সময় সীমাবদ্ধতায় পড়েছে।
অতীতের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সমালোচনা করে বলেন, আইন কীভাবে প্রয়োগ হবে তা নির্ভর করে সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ওপর। তার দাবি, র্যাবকে বিতর্কিতভাবে ব্যবহারের দায় তৎকালীন সরকারের ওপরই বর্তায়।
তিনি আরও বলেন, নতুন আইন কার্যকর হলে এলিট ফোর্সটি র্যাব নামে থাকুক বা অন্য কোনো নামে পরিচালিত হোক, অতীতের ঝুঁকি ও অনিয়ম কমে আসবে বলে সরকার আশা করছে।

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৫:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট চূড়ান্ত করতে চাহিদাপত্র চেয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১৮ মে) এক অফিস আদেশে এ নির্দেশ দেয় মাউশি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dshe.gov.bd) থেকে দেওয়া ‘ছক’ (১১ পাতা) সংগ্রহ করে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের চাহিদা প্রস্তুত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন অফিস, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বাজেট সংক্রান্ত তথ্য ৪ জুন মধ্যে সংশ্লিষ্ট গুগল ফরম পূরণ করে সাবমিট করার জন্য বলা হলো।
এতে আরও বলা হয়, প্রয়োজনীয় তথ্য নির্ধারিত তারিখের মধ্যে সাবমিট করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান বাজেট বরাদ্দ থেকে বঞ্চিত হতে পারে এবং সেক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতির জন্য এ অধিদপ্তর কোনো দায়-দায়িত্ব বহন করবে না।

বাংলাদেশিদের জন্য নাগরিকত্ব নীতিতে পরিবর্তন আনল ভারত সরকার
- আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৫:১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় নাগরিকত্ব আবেদনের নিয়মে নতুন পরিবর্তন এনেছে ভারত সরকার। এখন থেকে আবেদনকারীদের নিজ দেশের পাসপোর্টের অবস্থা সম্পর্কে বিশেষ ঘোষণা দিতে হবে। পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের জন্যও একই নিয়ম চালু করেছে দেশটি।
মঙ্গলবার (১৯ মে) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়, নাগরিকত্ব বিধিমালা সংশোধন করে নতুন একটি শর্ত যুক্ত করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীর কাছে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান সরকারের ইস্যু করা বৈধ বা মেয়াদোত্তীর্ণ কোনো পাসপোর্ট থাকা যাবে না।
তবে কারও কাছে সক্রিয় পাসপোর্ট থাকলে তাকে পাসপোর্ট নম্বর, কোথায় ও কবে ইস্যু হয়েছে এবং মেয়াদ শেষ হওয়ার তারিখসহ বিস্তারিত তথ্য জমা দিতে হবে।
এছাড়া নাগরিকত্ব আবেদন অনুমোদনের ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট ডাক বিভাগের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট বা সুপারিনটেনডেন্টের কাছে বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট জমা দেওয়ার ঘোষণাও দিতে হবে আবেদনকারীদের।
ভারতের নাগরিকত্ব বিধিমালা, ২০০৯-এ এই সংশোধন আনা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মেসির দল কবে জানাবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড?
- ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৪:৫৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য এরইমধ্যে ব্রাজিল ও ফ্রান্সসহ বেশ কয়েকটি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনো ২৬ সদস্যের চূড়ান্ত দল প্রকাশ করেনি।
বিশ্বকাপ সামনে রেখে আলাদা পরিকল্পনা সাজিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। চূড়ান্ত দল ঘোষণার আগে বাড়তি কয়েকজন ফুটবলারকে নিয়ে বিশেষ অনুশীলন ক্যাম্প করতে চান তিনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মে মাসের শেষ সপ্তাহে বুয়েনস এইরেসের এজেইজায় অনুশীলন শুরু করবে আলবিসেলেস্তেরা। এরপর বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পের জন্য যুক্তরাষ্ট্রে যাবে দলটি। এর আগে ৩০ মে চূড়ান্ত স্কোয়াড জমা দেবে আর্জেন্টিনা।
জানা যায়, চূড়ান্ত ২৬ জনের বাইরে অতিরিক্ত কয়েকজন ফুটবলারকে প্রস্তুত রাখতে চান স্কালোনি। বিশেষ করে উইঙ্গার পজিশনে বাড়তি খেলোয়াড় রাখার চিন্তা রয়েছে তার। সম্ভাব্য চমক হিসেবে আলোচনায় আছেন এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মাতিয়াস সুলে।
বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৬ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল মেসিরা।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘জে’তে রয়েছে আর্জেন্টিনা। একই গ্রুপে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু হবে ১৬ জুন, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।

তরুণদের চলচ্চিত্র শিক্ষায় বিসিটিআই–জবির উদ্যোগ
- বিনোদন ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৪:৪৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র শিক্ষার গুরুত্ব এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে চলচ্চিত্র প্রশিক্ষণ সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিয়ে এক যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়।
‘বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র শিক্ষার প্রয়োজনীয়তা এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে বিসিটিআইয়ের প্রশিক্ষণ সম্প্রসারণের গুরুত্ব’ শীর্ষক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইমরান হোসেন।
মূল প্রবন্ধে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের দীর্ঘ ঐতিহ্য থাকা সত্ত্বেও দক্ষ মানবসম্পদের ঘাটতি, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাবে শিল্পটি এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। তিনি বলেন, ‘বর্তমান বিশ্বায়ন ও ডিজিটাল যুগে চলচ্চিত্র শিক্ষা কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং শিক্ষা, সংস্কৃতি, সামাজিক সচেতনতা এবং জাতীয় পরিচয় নির্মাণের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।’
তিনি আরও বলেন, ‘চলচ্চিত্র শিক্ষা ও প্রশিক্ষণ এখনো অধিকাংশ ক্ষেত্রে ঢাকা-কেন্দ্রিক হওয়ায় দেশের বিভিন্ন জেলা ও বিভাগের মেধাবী ও সম্ভাবনাময় তরুণরা পর্যাপ্ত সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। জেলা শিল্পকলা একাডেমির অবকাঠামো ব্যবহার করে স্থানীয় পর্যায়ে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ এবং বিভাগীয় পর্যায়ে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হলে নতুন প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে।’ পাশাপাশি আঞ্চলিক চলচ্চিত্র শিল্প এবং ফিল্ম কমিশন গঠনের মাধ্যমে একটি শক্তিশালী ‘লোকালাইজড ফিল্ম ইকোসিস্টেম’ গড়ে তোলা সম্ভব বলেও তিনি মত প্রকাশ করেন।
আলোচক হিসেবে বক্তব্য দেন বিসিটিআইয়ের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। তিনি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস, চলচ্চিত্র অঙ্গনে বিসিটিআইয়ের অবদান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এ ধরনের কর্মশালার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে যৌথ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীর বলেন, ‘শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী শিক্ষা এবং শিল্প-সংশ্লিষ্ট অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি।’ তিনি আশা প্রকাশ করেন, বিসিটিআই ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগ ভবিষ্যতে চলচ্চিত্র শিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ আহমেদ হালিম বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট নীরবে চলচ্চিত্র শিক্ষার্থী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যার ইতিবাচক প্রভাব ভবিষ্যতে আরও সুস্পষ্টভাবে প্রতিফলিত হবে।’
চলচ্চিত্র গবেষক মীর শামছুল আলম বাবু বলেন, ‘দেশের চলচ্চিত্র শিল্পের টেকসই বিকাশ এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বিসিটিআইয়ের একটি স্থায়ী ও আধুনিক অবকাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরি। একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে নিয়মিত প্রশিক্ষণ, গবেষণা কার্যক্রম, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং ব্যবহারিক দক্ষতা উন্নয়নের সুযোগ আরও সম্প্রসারিত হবে।’
চলচ্চিত্র নির্মাতা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাবিব নাজমুছ ছাকিব কর্মশালার সঞ্চালনা করেন। সূচনা বক্তব্য প্রদান করেন বিসিটিআইয়ের উপপরিচালক মো. মোকছেদ হোসেন। অনুষ্ঠানের শেষ পর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে চলচ্চিত্র শিক্ষা, প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে প্রাণবন্ত মতবিনিময় হয়।

ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৪:৪২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
মাগুরা সদরের বজ্রুক শ্রীকুন্ঠি বালিয়াডাঙ্গা এলাকায় ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু বালিয়াডাঙ্গা গ্রামের মো. লিটন মিয়ার মেয়ে নূসরাত (৭) এবং একই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে নাঈম (৬)। নিহতরা সম্পর্কে ফুপু-ভাতিজা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে বাড়ির উঠানে খেলাধুলা করছিল দুই শিশু। সকাল ১০টার দিকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ডোবার ধারে শিশু দুটির স্যান্ডেল দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়। পরে তারা ডোবায় নেমে খোঁজ করতে থাকেন। কিছুক্ষণ পর ডোবার পানির ভেতর থেকে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ডা. ইমরান বলেন, দুটি শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর তারা মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বালিয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অবশেষে চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছে নেইমার
- ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৪:৩৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
গোটা ফুটবল দুনিয়ার ভক্ত-অনুরাগীদের বাড়তি নজর ছিল এবারের ব্রাজিলের দল ঘোষণায়। মন্টেভিডিওর সেই অভিশপ্ত রাতের পর দীর্ঘ আড়াই বছরের যন্ত্রণা, মাঠের বাইরের সমালোচনা আর অন্তহীন অপেক্ষায় ছিলেন নেইমার। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, সব প্রতিকূলতা পেরিয়ে ২০২৬ হেক্সা মিশনের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নেইমার জুনিয়র।
সোমবার বাংলাদেশ সময় গভীর রাতে যখন আনচেলত্তি নেইমারের নাম উচ্চারণ করেন, তখন রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’র পুরো মিলনায়তন উল্লাসে ফেটে পড়ে। স্বস্তি ফিরে গোটা বিশ্বের নেইমার ভক্তদের হৃদয়ে।
ছেলের এই রাজকীয় প্রত্যাবর্তনে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন নেইমারের বাবাও। ছেলের দীর্ঘ লড়াইকে স্মরণ করে নেইমারের বাবা লিখেছেন, ‘বাবা, ইনজুরির পর থেকে যে ব্যথা ও সংশয় আমাদের তাড়া করে বেরিয়েছে, সেটা নিয়ে আমি লিখতে পারতাম। এই পুরোটা সময়ে নীরব থেকে আমাদের যা পড়তে ও শুনতে হয়েছে, সেটাও স্মরণ করতে পারতাম। কিন্তু আজ খুশির দিন।’
তিনি আরও যোগ করেন, ‘আমার মনের মধ্যে কেবল একটি ব্যাপারই খেলা করছে, সেটা হলো তুমি যেখানেই গিয়েছ, সেখানেই তোমার নাম ধরে শিশুরা আনন্দে চিৎকার করেছে। এই মুহূর্তটার জন্য কত দীর্ঘ অপেক্ষা আর কঠোর পরিশ্রম করেছ, আমরা সেটা জানি। এই যাত্রায় সব যন্ত্রণা, সংশয় ও নীরবতা সঙ্গে ছিল। কিন্তু ঈশ্বর আমাদের সাহায্য করেছেন। অভিনন্দন বাবা, আরেকটি বিশ্বকাপের জন্য আমি তোমার সঙ্গে থাকব।’
ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ ৭৯টি আন্তর্জাতিক গোল করা নেইমার শেষবার দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন ২০২৩ সালের ১৭ অক্টোবর। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচে ২-০ গোলে হেরেছিল ব্রাজিল। সেদিনই বাঁ হাঁটুর এসিএল ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার। এরপর দীর্ঘ আড়াই বছর জাতীয় দলের বাইরে থাকতে হয়েছে তাকে। আনচেলত্তি সেলেসাওদের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দলে ডাক পেলেন তিনি।
আর ফুটবল বিশ্লেষকদের ধারণা, নেইমারের ডাক পাওয়াতে যেন পূর্ণতা পেল ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডও। তবে এখন অপেক্ষা ব্রাজিলের হ্ক্সো জয়ের। আনচেলত্তির দল কী পারবেন দীর্ঘ দুই যুগের অপেক্ষা ঘুচাতে? তার উত্তর বলতে পারে কেবলই সময়।
হারুনের ভাইকে ঘিরে নতুন তদন্ত, জব্দের নির্দেশ আয়কর নথি
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৪:১৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সাবেক ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোহাম্মদ হারুন অর রশীদের ভাই এ বি এম শাহারিয়ারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ মে) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তার আয়কর নথি জব্দের আদেশ দেন।
আবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শাহারিয়ার ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখেন। সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আসামি শাহরিয়ারকে অপরাধে সহায়তা করেন।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সকল আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
২০২৪ সালের ১৭ ডিসেম্বর দুদক বাদী হয়ে মামলা করেন। মামলার বিবরণে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ টাকার অবৈধ সম্পদ, তার স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে ১০ কোটি ৭৬ লাখ টাকা এবং হারুনের ভাই এ বি এম শাহরিয়ারের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
- ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৩:৫৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ইতোমধ্যেই তুলে নিয়েছে সফরকারীদের মূল্যবান ৫ উইকেট। দ্বিতীয় সেশন শেষে ৫৩ ওভারে ২০০/৫ রান সংগ্রহ করেছে পাকিস্তান। জয়ের জন্য ২৩৭ রান চাই পাকিস্তানের। অন্যদিকে বাংলাদেশের দরকার প্রয়োজন ৫ উইকেট। তবে আজ পঞ্চম ব্যাটার হিসেবে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ যখন বিদায় নেন তখন তার রান ছিল ৭১। টাইগারদের অভিজ্ঞ বোলার তাইজুল ইসলামের বলে ডিফেন্ড করতে গিয়েছিলেন তিনি। তার ব্যাটে লেগে বল সরাসরি চলে যায় ফরোয়ার্ড শর্ট লেগে থাকা মাহমুদুল হাসান জয়ের হাতে। আর তাতেই ৭১-এ আটকে যান পাক অধিনায়ক।
শুধু রান নয়? শান মাসুদ এদিন আরও এক ৭১-এ আটকে যান। এই ৭১ আরও বেশি আক্ষরিক। ফরোয়ার্ড শর্ট লেগে তার ক্যাচ নেওয়া মাহমুদুল হাসান জয়ের জার্সি নম্বরও যে ৭১!
তার আগে এই সেশনে প্রথম বিদায় নেন বাবর আজম। শান মাসুদের সঙ্গে তার ৯৩ রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম। উইকেটের পেছনে দারুণ ক্যাচ নেন অধিনায়ক লিটন দাস।
এরপর সৌদ শাকিলের ক্যাচটাও নিয়েছেন লিটন দাসই। নাহিদ রানার করা অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে তিনি ক্যাচ দেন উইকেটের পেছনে।
এক পাশ আগলে রেখে শান মাসুদ স্বপ্ন দেখাচ্ছিলেন পাকিস্তানকে। তবে তার বিদায়ে বড় এক ধাক্কাই খেয়েছে সফরকারীরা। বাংলাদেশ চলে গেছে জয়ের অনেক কাছে।


রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 








































































































One thought on “ঈদকে ঘিরে রায়গঞ্জে ঠুং-ঠাং শব্দে মুখর কামারপল্লী ,বেড়েছে বাড়তি ব্যস্ততা”