সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ঈশ্বরদীতে অর্ধদিবস হরতাল পালিত

রাস্তায় টায়ার জ্বালিয়ে হরতাল পালন করছেন সচেতন নগরবাসী। ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে প্রিপেইড মিটার সংযোগ বন্ধ, ২০১ জনের বিরুদ্ধে নেসকোর দায়ের করা মামলা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে সচেতন নগরবাসী ফোরামের ডাকে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে হরতাল সমর্থকরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে অবস্থান নেন। দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই হরতাল পালিত হয়।

এ সময় ফতেমোহাম্মদপুর লোকোসেড এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টায়ারের আগুন নিভিয়ে দেয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানায়।

হরতালের কারণে ঈশ্বরদী বাজারসহ পৌর শহরের প্রধান সড়ক স্টেশন রোডের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। সড়কে গুটিকয়েক রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

ঈশ্বরদী সচেতন নগরবাসী ফোরামের আহ্বায়ক আ.ফ.ম. রাজিবুল আলম ইভান বলেন, প্রিপেইড মিটার স্থাপন বন্ধ এবং ইতোমধ্যে যেসব মিটার স্থাপন করা হয়েছে তা অপসারণ ঈশ্বরদীবাসীর সর্বসম্মত দাবি। পাশাপাশি প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে নেসকোর এক প্রকৌশলীর দায়ের করা ২০১ জন সাধারণ নাগরিকের বিরুদ্ধে মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতেই এ কর্মসূচি পালন করা হচ্ছে।

হরতালের সমর্থনে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রাখেন এবং সাধারণ জনগণ সড়কে অবস্থান নিয়ে কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ঈশ্বরদীতে অর্ধদিবস হরতাল পালিত

আপডেট টাইম : ০১:৪২:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬