সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

উত্তাল বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ, প্রাদেশিক পার্লামেন্টে আগুন

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৫৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • 64

জনতার কণ্ঠ ডেস্ক:

একাধিক ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। বিভিন্ন প্রদেশে গতকাল শুক্র ও আজ শনিবার ব্যাপক বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। পার্লামেন্ট সদস্যদের বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত এবং পুলিশের গাড়িচাপা পড়ে এক বাইক রাইডারের মৃত্যুকে কেন্দ্র করে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে।

সবচেয়ে গুরুতর ঘটনা ঘটেছে সুলাওয়েশি প্রদেশের রাজধানী মাকাস্সারে। মাকাস্সারের প্রাদেশিক পার্লামেন্টে বিক্ষোভকারীরা প্রবেশ করে ভবনে আগুন ধরিয়ে দেন। এতে তিনজনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে দেশটিতে সংসদ সদস্যদের বাড়িভাড়া ও ভাতা মাসে প্রায় ৩ হাজার ডলার বা আড়াই লাখ টাকায় বৃদ্ধি করা হয়। সাধারণ মানুষ এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন। এর মধ্যেই পুলিশি গাড়িচাপায় এক বাইক রাইডারের মৃত্যু পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে। নিহত রাইডারের বাড়িতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রোবোও সুবিয়ান্তো গিয়ে সমবেদনা জানিয়েছেন এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিক্ষোভকারীরা রাজধানী জাকার্তায় বাস ও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটাচ্ছেন। কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে এবং টোল প্লাজা পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন থানা ও সরকারি ভবনেও আগুনের ঘটনা ঘটেছে।

প্রেসিডেন্ট প্রোবোও সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং সরকারের প্রতি বিশ্বাস রাখার জন্য অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘একটি পক্ষ সবসময় উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। জনগণকে সতর্ক থাকতে হবে।’

পুলিশি গাড়িচাপা পড়ে বাইক রাইডারের হত্যার ঘটনায় সাত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ বাগির বলেন, ‘আমরা চাই পুলিশ প্রধানকে অপসারিত করা হোক এবং হত্যার সঙ্গে জড়িতদের বিচার হোক। পুলিশ সাধারণ মানুষের রক্ষক হওয়া উচিত, ক্ষমতাসীনদের নয়।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

উত্তাল বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ, প্রাদেশিক পার্লামেন্টে আগুন

আপডেট টাইম : ০৬:৫৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫