সিরাজগঞ্জ , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার Logo ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক Logo বিপিসির অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ ও যন্ত্রপাতি আমদানি Logo গ্যাস সংকটে চালু হচ্ছে না আশুগঞ্জ সার কারখানা: শিল্পমন্ত্রী Logo দুদকের আট কর্মকর্তার পদোন্নতি, নতুন মহাপরিচালক মোরশেদ আলম Logo নতুন বেতনস্কেলে শ্রান্তি ও বিনোদন ভাতা নিয়ে নির্দেশনা Logo তাড়াশে পাঁচ বছর ধরে শয্যাশায়ী অবিরনকে হুইলচেয়ার দিলেন ফিরোজ মাহমুদ Logo নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন Logo এমপি নুসরাতের বাড়িতে আগুন, তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার Logo সুবর্ণচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ৩

উপকরণের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় নরসিংদীর প্রতিমাশিল্পীরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীতে তৈরি প্রতিমা সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। তবে প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন নরসিংদীর প্রতিমাশিল্পীরা।

নরসিংদীর তুর্জয় প্রতিমা শিল্পালয়ের মালিক শ্রী দুলাল পাল বলেন, “বাঁশ, কাঠ, খড়, লোহা, রশি, মাটি ও রংসহ প্রতিমা তৈরির বিভিন্ন উপকরণের দাম বেড়েছে। ফলে আগের মতো লাভ হয় না। তারপরও বাপ-দাদার পেশা হিসেবে এই শিল্পকে টিকিয়ে রাখার চেষ্টা করছি।”

নিউ শরীয়তপুর ভাস্কর্যালয়ের মালিক ও প্রতিমাশিল্পী গৌতম কুমার পাল বলেন, “রং-তুলির আঁচড়ে প্রতিটি প্রতিমাকে দৃষ্টিনন্দন করে তোলার কাজ চলছে। অর্ডার অনুযায়ী সময়মতো প্রতিমা সরবরাহ করতে দিনরাত কাজ করতে হচ্ছে। তবে নানা কারণে প্রতিমা তৈরিতে লাভের পরিমাণ কমে গেছে।”

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, নরসিংদীর ছয় উপজেলায় এ বছর ৩১৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন চলছে, যা গত বছরের তুলনায় ১৬টি বেশি। পূজাকে সামনে রেখে প্রতিমা তৈরির কাজ শেষ করতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। বর্তমানে প্রতিমায় রঙের প্রলেপ, অঙ্গসজ্জা ও সাজসজ্জার কাজ চলছে। শিল্পীদের নিপুণ হাতে ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে প্রতিমাগুলো।

মণ্ডপগুলোতেও চলছে সাজসজ্জার প্রস্তুতি। নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা বলেন, “প্রতিটি মণ্ডপ এলাকায় কোনো ধরনের সমস্যা আছে কি না, সেসব বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশের সব মানুষ এক অভিন্ন হিসেবে এই উৎসব পালন করব।”

এদিকে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে জোরদার করা হচ্ছে নিরাপত্তাব্যবস্থা। সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনাগুলো বিবেচনায় নিয়ে মণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ সুপার আমেনা বেগম বলেন, “সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনাগুলো মাথায় রেখে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হবে। স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন।”

তিনি আরও বলেন, পূজার দর্শনার্থীরা যাতে অতিরিক্ত কোনো জিনিসপত্র, বিশেষ করে ব্যাগ নিয়ে মণ্ডপে প্রবেশ না করেন, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

উপকরণের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় নরসিংদীর প্রতিমাশিল্পীরা

আপডেট টাইম : ০৯:৫৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬