সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘দেশকে অশান্ত করতে দুই দিক থেকেই ষড়যন্ত্র করা হচ্ছে’ Logo টানা তিন মাস সুপারমুন, শুরু হচ্ছে আজ Logo ১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদের Logo ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করেছি, এখন এমন করলে হবে?’ Logo জনস্বাস্থ্যের জন্য হুমকি হলে বন্ধ করা হবে খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠান Logo রাজনগর ইউনিয়নের উন্নয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা সুজন বেপারী Logo হাসিনার কথায় নিজেদের বিপদ ডেকে আনবেন না: ডিএসসিসি প্রশাসক Logo সরকারি ব্যবস্থায় ব্রুনাই যাওয়ার সুযোগ, আবেদন প্রক্রিয়া জেনে নিন Logo খিলগাঁও থানার পেছনে ককটেল বিস্ফোরণ, আটক এক Logo ৩ মামলায় সাজাপ্রাপ্ত, ১১ ওয়ারেন্ট: নওগাঁর রনি ঢাকায় গ্রেপ্তার

‘দেশকে অশান্ত করতে দুই দিক থেকেই ষড়যন্ত্র করা হচ্ছে’

আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য (এমপি) নুরুল আমিন বলেছেন, ডিসেম্বরে সরকারকে পদত্যাগে বাধ্য করার হুমকি ও শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দুদিকের ষড়যন্ত্র। দেশের ভেতর ও বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের দুদিক থেকে শ্রত্রুদের খোঁচাখুঁচি শুরু হয়েছে। দেশের ভেতর থেকে একটি গোষ্ঠী বলছে- ডিসেম্বরে আমাদের পদত্যাগে বাধ্য করবে। অন্যদিকে, বিদেশ থেকে একটি গোষ্ঠী এবং নিষিদ্ধ একটি সংগঠন বলছে- তাদের পতিত নেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। দেশের ভেতরে ও বাইরে ঘাপটি মেরে থাকা এসব সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে উঠেপড়ে লেগেছে। ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা।’

এমপি নুরুল আমিন বলেন, ‘আমরা তাদের বলে দিতে চাই, বিএনপি ষড়যন্ত্র করে গঠিত কোনো বিনাভোটের সরকার নয়। বিএনপি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচিত সরকার।’

তিনি বলেন, ‘আপনাদের অপকর্মের কারণেই সেদিন ভয়ে পালিয়ে যেতে হয়েছে। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে স্বপ্ন আপনারা দেখছেন, তা কখনো পূরণ হবে না।’

উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিতে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিক দলের জেলা-উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দেশকে অশান্ত করতে দুই দিক থেকেই ষড়যন্ত্র করা হচ্ছে’

‘দেশকে অশান্ত করতে দুই দিক থেকেই ষড়যন্ত্র করা হচ্ছে’

আপডেট টাইম : ০৯:২৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬