সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

উল্লাপাড়ায় অমৃতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,আসামি ধরাছোঁয়ার বাইরে 

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:১৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • 59
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি, জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহবধূ অমৃতা রাণী হালদার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজনরা। সোমবার (৩ নভেম্বর)  বেলা ১১ টার দিকে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নিহত অমৃতা হালদারের বাবা আনন্দ হালদার অভিযোগ করে বলেন, অমৃতাকে নির্মমভাবে হত্যা করে এ ঘটনা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে। তার স্বামী জীবন বর্মণসহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে অমিতার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। একপর্যায়ে তাঁরা অমৃতাকে হত্যা করেন বলে দাবি তার বাবার।
অমৃতার বোন সেতু হালদার বলেন, আমার বোনের স্বামী জীবন বর্মণ মাদকাসক্ত ছিলেন। তিনি প্রায়ই আমার বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। তার দাবি এটি আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যাকান্ড। আমরা এ হত্যার ন্যায্য বিচার চাই।
স্বজনরা আরও অভিযোগ করেন, প্রধান আসামি জীবন বর্মণ পুলিশের হাতে গ্রেপ্তার হলেও অন্য আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। তাঁরা দ্রুত সকল আসামির গ্রেপ্তার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর উল্লাপাড়ার শ্যামলীপাড়ার পশ্চিম পাড়া মহল্লা থেকে গৃহবধূ অমৃতা রাণী হালদারের রহস্যজনক লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলার পরও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ স্বজনদের।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

উল্লাপাড়ায় অমৃতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,আসামি ধরাছোঁয়ার বাইরে 

আপডেট টাইম : ০৬:১৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫