সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

উল্লাপাড়ায় একই মঞ্চে প্রার্থীদের ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে উল্লাপাড়ায় এক ব্যতিক্রমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী ইশতেহার পাঠ করেন এবং নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালনের ঘোষণা দেন।
অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। এতে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে ( উল্লাপাড়া–সলঙ্গা ) আসনের বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে এম আকবর আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে রফিকুল ইসলাম খান, জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে হিলটন প্রামানিক , ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী পাখা প্রতীক নিয়ে আব্দুর রহমান এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি ) প্রার্থী কাস্তে প্রতীক নিয়ে আব্দুল হাকিম।
প্রার্থীরা তাদের বক্তব্যে বলেন, নির্বাচনী মাঠে প্রতিযোগিতা থাকলেও সহিংসতা, অপপ্রচার ও আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। গণতন্ত্রের স্বার্থে সবাই আইন মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন বলে তারা অঙ্গীকার করেন।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, প্রার্থীদের এই যৌথ ঘোষণা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আস্থা বাড়াবে এবং ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছাবে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলেও জানানো হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

উল্লাপাড়ায় একই মঞ্চে প্রার্থীদের ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা

আপডেট টাইম : ০২:৩৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬