সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

উল্লাপাড়ায় বিএনপির মনোনয়ন প্রার্থী হলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা রনি

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:১৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • 216

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের প্রার্থীতা ঘোষণা করলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমেদ রনি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা শেষে নিজেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ঘোষণা করেন তিনি।

তিনি বলেন, বিগত তিনটি নির্বাচন হয়েছে ভোটার বিহীন। আমাদের ঘাড়ের উপর ফ্যাসিষ্ট হাসিনা চেপে বসেছিল। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ৫ আগষ্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনার পতনের পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে।

সেই প্রেক্ষিতে তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমার এলাকার সর্বস্তরের মানুষ ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছি।

তিনি বলেন, আমার গ্রাম রামকান্তপুরে উল্লাপাড়া বিএনপির জন্ম হয়েছে। যত নেতৃত্ব এসেছে প্রত্যেকেই প্রায় এই গ্রামের সন্তান। গ্রামের প্রতিটি মানুষই বিএনপির রাজনীতির সাথে জড়িত। তারা দলের জন্য হামলা-মামলাসহ সার্বিক ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই আমি উপলব্ধি করেছি কোন সিদ্ধান্ত নিতে গেলে গ্রামের নেতৃবৃন্দ ও জনসাধারণের সাথে মতবিনিময় করা প্রয়োজন। আজকে তাদের সাথে মতবিনিয় করলাম। তাদের কথা শুনেছি, তাদের ভালোবাসা পেয়েছি। আগামী দিনে দল যদি আমাকে সুযোগ দেয় ইনশাল্লাহ উল্লাপাড়ার জন্য আমার জীবনের সর্বস্ব বিসর্জন দিয়ে তাদের পাশে থাকবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাবো।

উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহীন মুন্সীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান, সাবেক যুগ্ম-আহ্বায়ক কবিরুজ্জামান পান্না, ওলামা দলের আহ্বায়ক আব্দুল হান্নান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আ.হ.ম খোকন, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবির হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আবু হাসান অভি, সাবেক কাউন্সিলর গোলাম আউলিয়া প্রমূখ।

উল্লেখ্য, সিরাজগঞ্জ-৪ আসনে কাওছার আহমেদ রনিসহ বিএনপির মনোনয়ন প্রার্থী হিসেবে ৫ নেতা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

উল্লাপাড়ায় বিএনপির মনোনয়ন প্রার্থী হলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা রনি

আপডেট টাইম : ০৯:১৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫