সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় Logo সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক ‘আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ’ কমপ্লেক্স

গৃহবধুর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • 121
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের এক ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ও তার স্বামী যৌথভাবে সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামে নিজ বাসভবনে ওই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নারী সামিহা খাতুন (২৪) ও তার স্বামী শাকিল হোসেন (২৬) তারা একই এলাকার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হেলাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সামিহা খাতুন অভিযোগ করেন, গত ১৩ অক্টোবর গভীর রাতে তার স্বামী ঘরে থাকা অবস্থায় হেলাল উদ্দিন তাদের ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। তিনি আমার বিছানায় উঠে আসেন। আমি চিৎকার দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন প্রতিবেশীরা এগিয়ে আসে। হেলাল উদ্দিন ঘটনাস্থলে লুঙ্গি ও জুতা ফেলে রেখে পালিয়ে যান, বলে জানিয়েছেন সামিহা খাতুন।
ভুক্তভোগীর স্বামী শাকিল হোসেন বলেন, আমার স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেছে জামায়াত নেতা হেলাল উদ্দিন। এ ঘটনার বিচার চেয়ে এলাকায় বলেছি, কিন্তু কেউ বিচার দেয়নি। উল্টো আমাদের পরিবারকে ভয়ভীতি দেখানো হচ্ছে। তাই থানায় মামলা করতেও পারছি না।
প্রতিবেশী আনিছুর রহমান জানান, গভীর রাতে চেঁচামেচি শুনে আমি বাইরে আসি। তখন দেখি হেলাল উদ্দিন দৌড়ে পালাচ্ছেন। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
তবে অভিযোগ অস্বীকার করে হেলাল উদ্দিন বলেন, এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিপক্ষরা আমার সম্মানহানি করার চেষ্টা করছে। যিনি অভিযোগ করেছেন, তার স্বামী নেশাগ্রস্ত এবং এলাকায় খারাপ পরিচিতি রয়েছে।
এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ

গৃহবধুর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

আপডেট টাইম : ১২:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫