সিরাজগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে পেটে লাথি মারার অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ Logo সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা Logo গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও Logo সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন Logo গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন Logo ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট Logo স্হানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির Logo গণমাধ্যমের নতুন নীতিমালা আসছে, অনিবন্ধিত পোর্টালে ব্যবস্থা Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না বাংলাদেশ

উল্লাপাড়ায় পাড়া-মহল্লায়ও জমে উঠেছে দুর্গাপূজার মহাসপ্তমী

দেবী দুর্গার চক্ষুদান, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ এবং সপ্তমীবিহিত পূজার মধ্য দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মন্ডলে মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাসপ্তমী। চক্ষুদানের পর ভক্তদের আসন, বস্ত্র, নৈবেদ্য, স্মানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধুপ ও দীপ দিয়ে দেবীকে পূজা করছেন সনাতন ধর্মের অনুসারীরা।
ঢাকের বাদ্য, ধুপের সুবাস, রঙিন আলোকসজ্জার মধ্যদিয়ে উল্লাপাড়ার পূজা মন্ডপগুলোতে চলছে পূজার আনুষ্ঠানিকতা।
আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে মহাসপ্তমী। বুধবার দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা। দুর্গোৎসব চলাকালে রোজই চলবে অঞ্জলি, প্রসাদ বিতরণ, ভোগ ও আরতির আয়োজন।
উল্লাপাড়ায় পৌরসভা সহ উপজেলায় মোট ৯৯ টি পূজা মন্ডপে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে।
পৌরসভার শ্যামলীপাড়া মিলন মন্দিরের এক দর্শনার্থী জানান, মহা ধুমধামের মধ্যদিয়ে এবারের পূজা অনুষ্ঠিত হচ্ছে। মায়ের কাছে নিবেদন দেশে যেন শান্তি বিরাজ করে।
পূজা মন্ডপের আয়োজক কমিটির সদস্য তন্ময় তনু জানান, অন্য বারের চেয়ে এবারে ব্যতিক্রমী আয়োজন করেছি পূজা মন্ডবে। দেশের শান্তি কামনায়  নারী ভক্তদের জন্য পৃথক স্থাপনা করেছি।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু সুজিত কুমার ঘোষ জানান, গতবারের চেয়ে এবারে পূজার সংখ্যা একটু বেড়েছে। এখন পর্যন্ত সকল মন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে পেটে লাথি মারার অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ

উল্লাপাড়ায় পাড়া-মহল্লায়ও জমে উঠেছে দুর্গাপূজার মহাসপ্তমী

আপডেট টাইম : ০৪:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬