সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

উল্লাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন বর্ণাঢ্য র‍্যালি

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • 111
রায়হান আলী উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি থানা মোড় ঘুরে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও কেক কেটে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএনও আবু সালেহ মোহাম্মদ হাসনাত শিক্ষকদের সমাজ গঠনে অবদান ও দায়িত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একজন শিক্ষকই পারেন একটি প্রজন্মকে আলোকিত করতে। শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের বিশ্বাস, বাংলাদেশ শিক্ষক সমিতি উল্লাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম এবং সভাপতি মো. আব্দুল মান্নান তালুকদার।
এছাড়াও বক্তব্য দেন কালিয়াকৈড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনজুর আলম, এলংজানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস আলমসহ আরও অনেকে।
আলোচনা শেষে বাংলাদেশ শিক্ষক সমিতি, উল্লাপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

উল্লাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন বর্ণাঢ্য র‍্যালি

আপডেট টাইম : ০৬:০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫