সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

উল্লাপাড়ায় মাতৃভাষা দিবসে পতাকা উড়লো না যে মাদ্রাসায়

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পতাকা উত্তোলন বা শহীদদের শ্রদ্ধা জানানো হয়নি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার একটি মাদ্রাসায়।

উপজেলার বলাই সিমলা দাখিল মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বলাই সিমলা দাখিল মাদ্রাসার প্রধান ফটক বন্ধ, করা হয়নি জাতীয় পতাকা উত্তোলন । ভাষা শহীদ দিবস উপলক্ষে কোনো আয়োজন বা কর্মসূচিরও দেখা মেলেনি।

স্থানীয়রা জানান, মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত কর্মসূচি। অথচ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসাটিতে এ ধরনের দায়িত্বশীলতার অভাব দুঃখজনক। তারা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার দাবি জানান।

বলাই সিমলা দাখিল মাদ্রাসার দপ্তরি সেলিম রেজার সাথে কথা হলে তিনি বলেন, প্রতিষ্ঠান থেকে দিবসটির বিষয়ে কোন নির্দেশনা দেওয়া হয়নি।

বলাই সিমলা দাখিল মাদ্রাসার নাইটগার্ড আব্দুস সালাম বলেন, ২১ফেব্রুয়ারি আমার জানাই নেই। প্রতিষ্ঠান থেকে আমাদের কিছু বলে নাই।

বলাই সিমলা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আজ ছুটির দিন থাকায় শিক্ষকরা উপস্থিত ছিলেন না। আমি নিজেও অসুস্থ থাকার কারনে প্রতিষ্ঠানে যেতে পারি নাই। তবে শিক্ষকদের পতাকা উত্তোলনের কথা বলে দিয়েছিলাম। কি কারনে পতাকা তোলা হয় নি আমার জানানাই।

প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নানের মুঠোফোনে একাধিক বার ফোন কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন বলেন, জাতীয় দিবসে সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা বাধ্যতামূলক। অভিযোগটি সত্য হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

উল্লাপাড়ায় মাতৃভাষা দিবসে পতাকা উড়লো না যে মাদ্রাসায়

আপডেট টাইম : ০৯:৩৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬