সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশজুড়ে সরকারের নানা কর্মসূচি Logo আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দাপ্তরিক খরচ কমান, শ্রমিকদের বেতন বাড়বে’ Logo পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র: রিজভী Logo আইনজীবীর প্রধান শক্তি মানবিক মূল্যবোধ, দক্ষতা ও সততা: আইনমন্ত্রী Logo রায়গঞ্জে অটোচালক কছিমুদ্দিন হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার Logo ১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা Logo পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ Logo জয়পুরহাটে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু উদ্ধার Logo বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম

উল্লাপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ যথাযোগ্য মর্যাদা, শান্তি ও শৃঙ্খলার সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান।

সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা এবং পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উল্লাপাড়া উপজেলা শাখার আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান আলী, উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত ঘোষসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদযাপন করতে হবে। পূজার সময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশজুড়ে সরকারের নানা কর্মসূচি

উল্লাপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আপডেট টাইম : ০৫:২৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬