কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ ঊর্দুতে বা অন্য ভাষায় নয়; রাজনৈতিক স্লোগান বাংলায় দাবি করেছেন।
এই দাবি তারা রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষের ঐক্যবদ্ধতায় বাস্তবায়নের আহবান জানান। নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, সভায় প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সদস্য হাশেম মোল্লা, জাতীয় শিক্ষাধারার সদস্য মিশরাত পাথারের নেতৃত্বে সকাল সাড়ে ৮ টায় টায় শ্রদ্ধা জানান।
পরে গণমাধ্যমের সাথে আলাপকালে নেতৃবৃন্দ আরো বলেন, ভাষার মাসে সংসদে ইংলিশ লেখা জার্সি পরে যারা সংসদে যাচ্ছে এমপি পদে শপথ নিচ্ছে, তারা শুধু দেশবিরোধীই না, বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতি-শিক্ষা-
নেতৃবৃন্দ বলেন, গত ১৮ মাসের মবতন্ত্র থেকে মুক্তি পেয়ে দিনরাত দেশের মানুষ এখন দোয়া করছে ছাত্র-যুব-জনতার শান্তির বাংলাদেশ ফিরে পাওয়ার। এখন সেই শান্তির বাংলাদেশ গড়বার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ছাত্র থেকে হুট করেই এমপি হওয়া আর স্বাধীনতা বিরোধী হওয়া স্বত্বেও সুক্ষ্ম কারচুপির মাধ্যমের এমপি হওয়া কিছু ধর্ম-মানবতা- দেশ-স্বাধীনতা বিরোধী ব্যক্তি। এদেরকে রুখে দিতে সারাদেশে স্বাধীনতার পক্ষের মানুষদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
ভাষা আন্দোলনের ৭৪ বছর পর শহীদ মিনারে জামায়াতের আমিরের শ্রদ্ধা জানানোর বিষয়ে ইঙ্গিত করে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, এাঁ জামায়াত-শিবির-এনসিপিসহ তাদের সমমনা দলগুলোর পক্ষ থেকে বাংলাদেশ, বাংলা ভাষাকে ক্ষতিগ্রস্থ করার জন্য নতুন কোনো ষড়যন্ত্রও হতে পারে। অতএব, বাংলাদেশের প্রতিটি নাগরিককে এখনই সতর্ক হতে হবে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















