সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ঋণের দায়ে হতাশাগ্রস্থ যুবকের মরদেহ মিললো বালুর পয়েন্টে

শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ঋণগ্রস্থ যুবক এমদাদুল (৪২)। রাতেই তিনি স্ত্রীকে ফোন করে বিষপান করার কথা জানান। এরপর পরিবারের লোকজন রাতভর তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। সকালে একটি বালুমহালের কাছে মিললো তার মরদেহ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদাহ ইউনিয়নের তালগাছি এলাকায়। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তালগাছি বালুর পয়েন্টের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত এমদাদুল চৌহালী উপজেলার উমারপুর এলাকার আয়নাল হকের ছেলে। তিনি গাড়াদহ গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে তালগাছি বালুর পয়েন্টের পাশে এমদাদুলের মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় লাল অক্ষরে কিছু লেখা দেখা যায়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী জানান, তালগাছি এলাকা থেকে এমদাদুল নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন।

ওসি আরও বলেন, মৃত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, ঋণগ্রস্থ এমদাদুল ঋণের দায় মেটাতে না পেরে হতাশাগ্রস্থও ছিলেন। শুক্রবার রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে স্ত্রীকে ফোন করে বিষপানের কথা বলেছিলেন। এরপর পরিবারের লোকজন রাতে খোঁজাখুঁজি করে তাকে পায়নি। সকালে পথচারিরা তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

One thought on “ঋণের দায়ে হতাশাগ্রস্থ যুবকের মরদেহ মিললো বালুর পয়েন্টে

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ঋণের দায়ে হতাশাগ্রস্থ যুবকের মরদেহ মিললো বালুর পয়েন্টে

আপডেট টাইম : ১১:৫৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫