সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

একই জেলার পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

মুন্সিগঞ্জের গজারিয়ায় একই দিনে দুটি নদী থেকে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে থানা ও নৌ-পুলিশ।
আজ (৬ ডিসেম্বর) শনিবার দুপুর ১২টার দিকে হোসেন্দী ইউনিয়নের ডুবুরচর এলাকায় সিটি গ্রুপের পাশে মেঘনা নদীর তীরে প্রথমে অজ্ঞাত এক নারীর (আনুমানিক ৩৫) লাশ দেখতে পান স্থানীয় জেলেরা। পরে বেলা দেড়টার দিকে বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া দাসকান্দী সংলগ্ন কাজলী নদীতে ভাটার সময় তীরে আটকে থাকা অজ্ঞাত এক পুরুষের (আনুমানিক ৩৬) লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় জেলে আলী হোসেন বলেন, “মেঘনায় লাশটা ভেসে এসে ডুবুরচরে আটকে গেছে বলে মনে হচ্ছে।”
দাসকান্দীর বাসিন্দা সোহাগ জানান, “সকাল থেকেই কাজলী নদীতে লাশ ভাসতে দেখছিলাম। ভাটা নামতেই তীরে লেগে যায়।”
গজারিয়া নৌ-পুলিশের ওসি শরজিৎ কুমার ঘোষ বলেন, “খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।”
গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, “দুটি লাশই অজ্ঞাত। পরিচয় নিশ্চিত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে, তারা আসছে। নৌ-পুলিশের সঙ্গে থানা পুলিশও কাজ করছে।”
লাশ দুটির ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

একই জেলার পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৬:১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫